• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার

  রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ:  ২৩ জুলাই ২০২৫, ১০:১০ পি.এম.
শেয়ার করুন 0
গোয়ালন্দে জুয়ার আসর থেকে ৮ জন গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে তাস দিয়ে টাকা খেলায় লিপ্ত অবস্থায় আটজন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে তাস ও নগদ ২ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়।
 
বুধবার (২৩ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।  
 
গ্রেপ্তারকৃতরা হলেন, গোয়ালন্দ উপজেলার তাহের কাজীর পাড়ার সাইমুদ্দিন মন্ডল (৩৯), রসুলপুরের মান্নান মোল্লা (৪০), হোসেন মণ্ডল পাড়ার সোহাগ মোল্লা (৪৪), সৈদাল পাড়ার শংকর কুমার মজুমদার (৪৫), রাজবাড়ী সদরের বড় ভবানীপুরের সুজন দেওয়ান (৩৯), মানিকগঞ্জের শিবালয়ের নজরুল ওরফে নওশের (৫০), ঘিওরের রফিক (৪২) এবং মাদারীপুরের কালকিনির আনোয়ার হোসেন রিপন (৪০)।
 
থানার ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে দৌলতদিয়া পতিতাপল্লীর ২ নম্বর গেট সংলগ্ন একটি টিনসেড বোর্ডিংয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় গোয়ালন্দ ঘাট থানায় মামলা (নন-এফআইআর প্রসিকিউশন নম্বর-১৬/২৫) দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। জুয়া ও অন্যান্য অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
 
ভিওডি বাংলা/ কামাল হোসেন/ এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার