• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

প্রেমিক হেলালের সঙ্গে ঝগড়ার পরই মিলল গৃহবধূর নিথর দেহ

  কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৫, ১২:৫৪ পি.এম.
শেয়ার করুন 0
প্রেমিক হেলালের সঙ্গে ঝগড়ার পরই মিলল গৃহবধূর নিথর দেহ

রিনা আক্তার। বয়স মাত্র ২৫। দু’টি ফুটফুটে সন্তানের মা। স্বামী ওমান প্রবাসী। সংসারে অভাব না থাকলেও, হৃদয়ে ছিল এক শূন্যতা যার সুযোগ নেয় আরেক পুরুষ। সেই সম্পর্কই যেন শেষ করে দিল রিনার জীবন।
 
মঙ্গলবার (২৩ জুলাই) সন্ধ্যায় নিখোঁজ হওয়ার পর বুধবার সকালে উপজেলার চরবাদাম ইউনিয়নের হক বাজারসংলগ্ন বেড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
 
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বেড়ির ওপর থেকে রিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রিনা ওমানপ্রবাসী জয়নাল আবদিনের স্ত্রী এবং দুই সন্তানের জননী।
 
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রিনার সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্কে জড়িত ছিলেন একই উপজেলার চরফলকন ইউনিয়নের মো. শাহজাহানের ছেলে হেলাল। গতকাল সন্ধ্যায় হেলাল রিনাকে বাড়ি থেকে বের করে এনে হাজিরহাট এলাকায় রেখে সটকে পড়েন। পরে ভোরে আবার ফিরে এসে রিনাকে সঙ্গে নিয়ে রামগতি অভিমুখে রওনা হন।
 
পথিমধ্যে চরবাদাম এলাকার হক বাজারের কাছে বেড়ির ওপর তাদের মধ্যে তুমুল ঝগড়ার ঘটনা ঘটে। স্থানীয়দের চোখে পড়লে তারা সেখান থেকে সরে যায়। কিছু সময় পরই বেড়ির ওপরে রিনার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের প্রাথমিক ধারণা: স্বাভাবিক মৃত্যু নয়
 
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, "মরদেহটি ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক আলামতে মনে হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু নয়। তদন্ত চলছে, বিস্তারিত পাওয়া গেলে জানানো হবে।"
 
ঘটনার পর থেকে হেলালের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। একাধিকবার চেষ্টা করেও তার মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।
 
ভিওডি বাংলা/ সালমান ইমন/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
ফুলবাড়ীতে মাদক প্রতিরোধে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩