• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

রাজবাড়ীতে ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্য গ্রেপ্তার

  রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ:  ২৪ জুলাই ২০২৫, ০৭:৩৮ পি.এম.
শেয়ার করুন 0
রাজবাড়ীতে ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্য গ্রেপ্তার

রাজবাড়ীর বালিয়াকান্দিতে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) রাতে জামালপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হলো, জামালপুর ইউনিয়নের সাঙ্গুরা (মোল্লাপাড়া) গ্রামের নাসির মিয়ার ছেলে মকদুল মিয়া ওরফে মাহিম (২৪) এবং জামালপুর গ্রামের ওয়াজেদ মৃধার ছেলে রাশেদুল ইসলাম (৪০)।
 
পুলিশ জানায়, গত ২৭ জুন রাতে লক্ষণদিয়া গ্রামের রমেশ চন্দ্র সরকারের (৭১) বাড়িতে ৭-৮ জনের একটি ডাকাত দল হানা দেয়। ধারালো অস্ত্রের মুখে স্বর্ণালঙ্কার ও নগদ ২০ হাজার টাকা লুটে নেয় তারা। এ সময় মুখ গামছা দিয়ে বাঁধা ও খালি পায়ে থাকা ডাকাতরা আতঙ্ক ছড়াতে পটকাবাজি ফাটিয়ে পালিয়ে যায়। পরদিন রমেশ চন্দ্র সরকার বাদী হয়ে বালিয়াকান্দি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
 
বালিয়াকান্দি থানার ওসি মো. জামাল উদ্দিন জানান, মামলার পর পুলিশ সুপারের নির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে নামে পুলিশ। অভিযানে সরাসরি জড়িত দুই ডাকাতকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
 
ভিওডি বাংলা/কামাল হোসেন/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও