• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

সাঘাটা থানায় পুলিশের ওপর হামলা, আতঙ্কে এলাকাবাসী


প্রকাশ:  ২৫ জুলাই ২০২৫, ১১:৪৫ এ.এম.
শেয়ার করুন 0
সাঘাটা থানা। ছবি : সংগৃহিত
সাঘাটা থানা। ছবি : সংগৃহিত

গাইবান্ধা জেলার সাঘাটা থানার ভেতরে চাঞ্চল্যকর ও দুঃসাহসিক এক ঘটনায় এক পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে এক দুর্বৃত্ত। গাইবান্ধার সাঘাটা থানায় কর্তব্যরত এ,এস,আই (সহকারী উপ-পরিদর্শক) মহসিন দূর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন।
 
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে থানার অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ছুরিকাঘাতের পর এ,এস,আই মহসিনের চিৎকারে থানা পুলিশের পাশাপাশি স্থানীয় লোকজন ছুটে আসেন। তারা ওই দূর্বৃত্তকে ধাওয়া করলে সে দৌঁড়ে পাশের সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে লাফিয়ে পড়ে আত্মগোপন করে। পুকুরটি কচুরিপানায় পরিপূর্ণ হওয়ায় তাকে সহজে খুঁজে পাওয়া সম্ভব হয়নি।
 
ঘটনার পর থেকেই থানার পুলিশ, ফায়ার সার্ভিস এবং স্থানীয় শত শত মানুষ তাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা একটি ডিঙি নৌকা সংগ্রহ করে পুকুরে অনুসন্ধান শুরু করে।
 
এই প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১২টা), দূর্বৃত্তকে আটক করা সম্ভব হয়নি। আহত এএসআই মহসিনকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
 
এ বিষয়ে অফিসার ইনচার্জ বাদশা আলম জানান, প্রত্যক্ষদর্শী ও ডিউটিরত পুলিশরা ধারণা করছে আঘাত করা ব্যক্তিটির মানসিক সমস্যা ছিল। তাছাড়া আসামী গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতার হলে বিস্তারিত জানানো হবে।
 
ভিওডি বাংলা/ইমন মিয়া/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার