• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

কুমারখালীতে ৬ নেতাকে বাদ দিয়ে বিএনপির সম্মেলন, স্থগিতের দাবি


প্রকাশ:  ২৫ জুলাই ২০২৫, ১২:০৯ পি.এম.
শেয়ার করুন 0
কুমারখালীতে ৬ নেতাকে বাদ দিয়ে বিএনপির সম্মেলন, স্থগিতের দাবি

কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিকী সম্মলনে সার্চ কমিটির ১২ জনের মধ্যে ৬ জনকে বাদ দিয়ে স্বেচ্ছাচারিতার মাধ্যমে একতরফা কাউন্সিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির আহবায়ক নুরুল ইসলাম আনছার প্রামাণিক ও সদস্য সচিব লুৎফর রহমানের বিরুদ্ধে।

বৃহস্পতিবার(২৫ জুলাই) রাত ৯ টায় বাদ পড়া ৬ সদস্য সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন। এছাড়াও তারা দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মী দিয়ে ভোটার তালিকা প্রস্তুত করা অভিযোগ করেন।

যদুবয়রা ইউনিয়ন পরিষদ এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ইউনিয়ন সার্চ কমিটির সদস্য রিপন আলী, নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম, ফারুক আহমেদ, নুরুল ইসলাম আসাদ ও জাহাঙ্গীর আলম মোহন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নুরুল ইসলাম আসাদ বলেন, ২৬ জুলাই যদুবয়রা ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিকী সম্মেলন ও কাউন্নিল। তবে উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব ১২ সদস্য বিশিষ্ট সার্চ কমিটির ৬ জনকে বাদ দিয়ে লোক দেখানো বা নামমাত্র সম্মেলন করতে যাচ্ছে। যাদেরকে দিয়ে সম্মেলন বা কমিটি করতে যাচ্ছে, তারা বিগত দিনে আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে ছিলেন। তারা কমিটিতে আসলে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে। ২৬ তারিখের সম্মেলন স্থগিত করে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের দিয়ে সম্মেলন ও কাউন্সিল করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সার্চ কমিটির সদস্য নজরুল ইসলাম বলেন, যে ৬ জনকে নিয়ে সম্মেলন হতে হচ্ছে তারা আহবায়ক ও সদস্য সচিবের মনোনিত। তারা দলীয় নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে ভোটার তালিকা প্রস্তুত করেছে। ভোটার তালিকায় আমিসহ অনেকেরই নাম নেই। তিনি আরো বলেন, সম্মেলনের বিষয়ে আমাদের ৬ জনকে উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিব চিঠি দেয়নি। মুঠোফোনেও ডাকেনি। আমাদের সঙ্গে আলোচনা ছাড়াই বিধি বহির্ভূত ভাবে চলছে সকল কার্যক্রম।

সার্চ কমিটির সদস্য ফারুক আহমেদ জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও  সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেনকে দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রস্তুতি নেওয়া সম্মেলন বাদ দিয়ে প্রকৃত বিএনপির নেতাকর্মীদের দিয়ে সম্মেলন করার দাবি জানান।

অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান ফোনে বলেন, ২৬ জু্লাই দ্বি বার্ষিক সম্মেলন ও কাউন্সিল। এখানে আমাদের হাত নেই। সিদ্ধান্ত নিয়েছে জেলা কমিটি। তার ভাষ্য, সংবাদ সম্মেলন করা ৬ জনকেও বিষয়টি জানানো হয়েছিল।

এ বিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিনকে।

ভিওডি বাংলা/এম 

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার