• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

রিসোর্ট থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা জর্জ গ্রেপ্তার

  গাজীপুর প্রতিনিধি
প্রকাশ:  ২৬ জুলাই ২০২৫, ১১:২২ এ.এম.
শেয়ার করুন 0
গ্রেপ্তার মো. নাসির উদ্দিন মৃধা জর্জ। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার মো. নাসির উদ্দিন মৃধা জর্জ। ছবি : সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মৃধা জর্জকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার একটি রিসোর্ট থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তিনি সেখানে বিয়ের দাওয়াতে অংশ নিতে এসেছিলেন।

গ্রেপ্তারকৃত জর্জ (৪৫) গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের মৃত আব্দুল হাই মৃধার ছেলে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, –গ্রেপ্তারকৃত নাসির উদ্দিন মৃধা জর্জ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার একাধিক মামলার আসামি।–

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, হত্যা মামলার আসামি জর্জ রিসোর্টে অবস্থান করছেন। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আগামীকাল শনিবার (২৬ জুলাই) তাকে আদালতে পাঠানো হবে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার