• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

যশোর যুবদলের বহিষ্কৃত নেতা ঢাকায় গ্রেপ্তার

  যশোর প্রতিনিধি
প্রকাশ:  ২৬ জুলাই ২০২৫, ০২:২২ পি.এম.
শেয়ার করুন 0
যুবদল নেতা ইস্কান্দার আলী জনি
যুবদল নেতা ইস্কান্দার আলী জনি

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে পালাতে সহযোগিতা করেছে যশোর যুবদলের সেক্রেটারি; এমন বিস্ফোরক মন্তব্য করা বহিষ্কারকৃত যুবদল নেতা ইস্কান্দার আলী জনিকে, (৪২ গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে  ঢাকার খিলক্ষেতের দক্ষিণ নামাপাড়া, তালের টেক এলাকার একটি বাড়ি (ইয়াসিন সাহেবের বাসায় ভাড়াটিয়া) থেকে তাকে আটক করা হয়েছে ।

ইস্কান্দার আলী জনি যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা বাবলাতলা এলাকার মৃত শেখ সিরাজুল ইসলামের ছেলে ও জেলা যুবদলের যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক। তার নামে চাঁদাবাজি, আইসিটি আইনিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে জেলা ডিবির অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা।

জেলা ডিবির অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া জানান, জেলা যুবদলের দপ্তর সম্পাদক কামরুল ইসলামের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন জনি। এছাড়া জেলা বিএনপির সভাপতি ও অন্যান্য নেতাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও ভীতি প্রদর্শন, সেনাবাহিনী এবং দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার মত গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এর বাইরেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বেনাপোল হয়ে যুবদলের কয়েক নেতা ভারতে পাঠানোর গুজব তুলে সমালোচনার মুখে পড়েন তিনি। তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলাও। সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ঢাকা থেকে তাকে আটক করা হয়েছে। তাকে যশোর আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে। অভিযানে অংশ নেন ডিবির এসআই (নিঃ) অলক কুমার, এএসআই (নিঃ) মোঃ শামসুজ্জামানসহ অন্য সদস্যরা।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
ছবি: ভিওডি বাংলা
ফুলবাড়ীতে মাদক প্রতিরোধে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত