• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন

  গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ:  ২৬ জুলাই ২০২৫, ০৪:১৮ পি.এম.
শেয়ার করুন 0
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা

গাইবান্ধা সদর  উপজেলার রামচন্দ্রপুর মিস্ত্রিপাড়া তাহফিজুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পবিত্র কোরআন তিলাওয়াত ও হামদ নাত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 

শনিবার (২৬ জুলাই ) বিকেলে  উপজেলার রামচন্দ্রপুর মিস্ত্রিপাড়ায়  মাদরাসার প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ২৮ জন  ছাত্র অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মাদরাসাটির হিফজ বিভাগের প্রধান হাফেজ মোঃ নাজমুল হোসাইন।

কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন মোঃজুলকার নাঈম জিসান, দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোঃ ওমর ফারুক ও তৃতীয় স্থান অর্জন করেছেন হাবিবুর রহমান হাবিব। হামদ-নাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন মোঃ নুর হোসেন, দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোঃ বিপুল ও তৃতীয় স্থান অর্জন করেছেন মোঃ কাউছার। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের পাশপাশি সব অংশগ্রহণকারীকে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।

প্রতিযোগিতায় ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন বসুন্ধরা শুভসংঘ গাইবান্ধা সদর উপজেলা শাখার সভাপতি- সামিউল বাসির ও সহ সভাপতি মোঃ আহাদ সৈকত,

সাধারণ সম্পাদক- মোঃ আশিদুল ইসলাম ও অর্থ সম্পাদক মোঃ হামিম চৌধুরী ও সদস্যবৃন্দ।

তাহফিজুল কোরআন হাফেজিয়া  মাদরাসার অধ্যক্ষ হাফেজ মোঃ নাজমুল হোসাইন বলেন, কোরআনের পাখিদের নিয়ে কোরআন তিলাওয়াত ও হামদ নাত প্রতিযোগিতার আয়োজন করায় বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ ও বিজয়ীদের অভিনন্দন জানাচ্ছি। আমরা শিক্ষক ও শিক্ষার্থীরা আগামী দিনে বসুন্ধরা শুভসংঘের সব শুভ কাজে পাশে থাকব। ইনশাল্লাহ।

এ বছর প্রথমবারের মতো সংগঠনটি গাইবান্ধা সদর উপজেলার একটি মাদরাসায় কোরআন তিলাওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতার আয়োজন করেছে। এ জন্য আমি গাইবান্ধা বাসীর পক্ষ থেকে বসুন্ধরা শুভসংঘের পরিচালকসহ দায়িত্বশীলদের কৃতজ্ঞতা জানাচ্ছি।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার