• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে হেরোইন উদ্ধার


প্রকাশ:  ২৭ জুলাই ২০২৫, ১২:০১ পি.এম.
শেয়ার করুন 0
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে হেরোইন উদ্ধার

কুষ্টিয়ায় বিজিবির ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে ভারতীয় ০.১৯৫ কেজি হেরোইন, ১১ বোতল মদ, ১৯ বোতল ফেন্সিডিল এবং ভারতে পাচারকালে বাংলাদেশী ৯৮ বোতল কিটনাশক আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি, অধিনায়ক, দিকনির্দেশনায় (২৫ জুলাই) বিকেলে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫৩/১০-এস হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তালতলা ঘাট নামক স্থানে  মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ০.১৯৫ কেজি হেরোইন এবং ১৯ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়।

একইদিন ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫৩/৫-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাংগাপাড়া মাঠ নামক স্থানে হাবিলদার মোঃ ফারুক এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ১১ বোতল মদ উদ্ধার করা হয়। এবং  উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮১/১-এস হতে আনুমানিক ৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আতারপাড়া নদীর পাড় নামক স্থানে হাবিলদার অজয় কুমার এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বাংলাদেশী ৯৮ বোতল কিটনাশক  উদ্ধার করা হয়।

বিষয়টি কুষ্টিয়া (বিজিবি ৪৭) ব্যাটেলিয়ন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও