• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

নাগেশ্বরী উপজেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৫, ০৩:৪২ পি.এম.
শেয়ার করুন 0
নাগেশ্বরী উপজেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার গোলাম রসুল রাজাকে গ্রেফতারের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

রোববার (২৭ জুলাই) দুপুরে নাগেশ্বরী পৌরসভার ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বাহির হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে সমাবেশ করেন। 

সমাবেশ শেষে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদকে স্মারকলিপি প্রদান করা হয়। 

গত ২৩ জুলাই নাগেশ্বরী উপজেলার বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজা বেরুবারী ইউনিয়ন পথসভায় নাগেশ্বরী পৌরসভার বানিয়া পাড়া,ভূষুটারী গ্রাম জ্বালিয়ে দেওয়ার হুমকিতে ফুসিয়ে উঠেছে অএ এলাকার সাধারণ জনগণ। 

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ স্থলে  মুকুল বলেন বানিয়া পাড়া,ভূষুটারী এলাকার মানুষ কর্মে বিশ্বাসী।আমাদের অএ এলাকায় চাকুরীজীবী, শ্রমজীবী বিভিন্ন পেশায় নিয়েজিত থেকে জীবন-জীবিকা নির্বাহ করি।কিন্তু বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজা আমাদেরকে চাঁদাবাজ, গুন্ডাবাহিনী সাঁজিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। 

সৈয়দ আলী বলেন আমাদের নাগেশ্বরী উপজেলার মানুষ অত্যন্ত শান্তপ্রকৃতির এসব শান্ত এলাকাকে অশান্ত করতে  বিভিন্ন অপপ্রচার চালিয়ে উওোজনা পরিবেশ সৃষ্টি করছে। এজন্য নাগেশ্বরী উপজেলায় কোন কিছু হলে এর দায়ভার রাজাকে বহন করতে হবে।

এসময় যুবক প্রজন্ম বলেন  যতক্ষণ পর্যন্ত এই গোলাম রসুল রাজা  এসে জনতার সামনে ক্ষমা চেয়ে নাগেশ্বরী উপজেলার মানুষকে শান্ত করতে হবে।

এছাড়া তিনি আরো বলেন  গোলাম রসুল রাজা  আমাদের পুরো এলাকার জনগণকে হুমকি দিয়েছেন।এখন আমরা শিশু কিশোরদের নিয়ে  জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি।

এবিষয়ে নাগেশ্বরী উপজেলার বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজার সাথে কথা হলে  ঘটনার সত্যতা স্বীকার তিনি  জানান নাগেশ্বরী পৌরসভার বানিয়া পাড়া ও বেরুবারী ইউনিয়ন মধ্যে একটি বিষয়ে বেরুবারীর স্থানীয় বাসিন্দাকে অপমান করে এরই প্রেক্ষাপটে আমি এই বাক্য ব্যবহার করি।পরে আমি আমার প্রকাশিত বক্তব্যের  ক্ষমা চেয়েছি।

এবিষয়ে কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা জানান  বিষয়টি অবগত হয়েছি তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক  সংগঠনের পক্ষ থেকে  ব্যবস্থা নেওয়া হবে। 

এবিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ জানান বিষয়টি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সঠিক ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও