• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বান্দরবানে অপরাধীদের পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন

  বান্দরবান প্রতিনিধি
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৫, ০৬:১১ পি.এম.
শেয়ার করুন 0
বান্দরবানে অপরাধীদের পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন আদিবাসী ছাত্রদের। ছবি: সংগৃহিত
বান্দরবানে অপরাধীদের পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন আদিবাসী ছাত্রদের। ছবি: সংগৃহিত

মানিকগঞ্জের সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণী ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খানের বান্দরবান পার্বত্য জেলায় পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বান্দরবানের আদিবাসী ছাত্র সমাজ।

রোববার (২৭ জুলাই) সকালে বান্দরবানের মুক্তমঞ্চের সামনে বান্দরবান আদিবাসী ছাত্র সমাজের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা মানিকগঞ্জের সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণী ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খানের বান্দরবান পার্বত্য জেলা পদায়ন বাতিলের দাবি জানান। 

বক্তারা আরও বলেন, বান্দরবান একটি সম্প্রীতির ও পর্যটন জেলা এখানে কেন প্রতিবার বিভিন্ন জেলায় নানা অপরাধে জড়িত ব্যাক্তিদের শাস্তিযোগ্য বদলি করা হবে, তার মানে কি এ জেলায় সকল কর্মকর্তারা নানা ভাবে অপরাধী? নাকি এই জেলার কর্মকর্তারা অন্যজেলার অপরাধীদের আশ্রয় প্রশ্রয়দাতা। আমরা চাই অতিদ্রুত সময়ের মধ্যে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খানের বান্দরবান বদলী বাতিল এবং আগামীতে যেন আর কোন শাস্তিযোগ্য বদলী বান্দরবানে না হয় সেদিকে জেলার সকল উচ্চপর্যায়ের কর্মকর্তাদের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।

মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) সভাপতি উশৈহ্লা মারমা এর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, শিক্ষার্থী লাবনী তঞ্চঙ্গ্যা, এডিশন চাকমা, শিমুল তঞ্চঙ্গ্যা, নেলসন ত্রিপুরা, ফিলিপ খেয়াং সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আদিবাসী শিক্ষার্থীরা।

ভিওডি বাংলা/আবু হানিফ/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার