• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

লোহাগড়ায় বটি দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ায় স্ত্রী আটক

  নড়াইল প্রতিনিধি
প্রকাশ:  ২৭ জুলাই ২০২৫, ০৬:৫৫ পি.এম.
শেয়ার করুন 0
লোহাগড়ায় বটি দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ায় স্ত্রী আটক

নড়াইলের লোহাগড়া উপজেলায় বিল্লাল শেখ (৩৩) নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ কাটার অভিযোগ উঠেছে তার স্ত্রী রুমা বেগম (২৮) এর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ওই নারীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত বিল্লাল শেখ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা পশ্চিমপাড়া গ্রামের সোনা মিয়া শেখের ছেলে। রুমা বেগম একই উপজেলার দিঘলিয়া ইউনিয়নের সারোল গ্রামের ফরিদ শেখের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় , প্রায় ১০ বছর আগে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা পশ্চিমপাড়া গ্রামের সোনা মিয়া শেখের ছেলে বিল্লাল শেখের সাথে একই উপজেলার দিঘলিয়া ইউনিয়নের সারোল গ্রামের ফরিদ শেখের মেয়ে রুমা বেগমের বিবাহ হয়। ওই দম্পত্তির একটি ১ বছরের ছেলে সন্তান রয়েছে। শনিবার দিবাগত রাত ১ টার দিকে রুমা বেগম বটি দিয়ে বিল্লাল শেখের পুরুষাঙ্গ কেটে ফেলার চেষ্টা করেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। অভিযোগ রয়েছে বিল্লাল শেখ পরকীয়া প্রেমে আসক্ত হয়ে স্ত্রীর সাথে খারাপ আচরণ করেন। এ কারনে   ক্ষীপ্ত হয়ে তার স্ত্রী রুমা বেগম এ কাণ্ড ঘটিয়েছেন।

রোববার ২৭ জুলাই সকালে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত বিল্লাল শেখ বলেন, রাতে খেয়ে ঘুমিয়ে পড়ি পরে রাত ১ টার দিকে আমার স্ত্রী রুমা বেগম বটি দিয়ে আমার পুরুষাঙ্গ কাটতে ঠেকাতে গিয়ে আমার হাত ও কেটে যায়। পরে বাড়ির লোকজন আমাকে হাসপাতালে এনে ভর্তি করে। আমার ওইখানে ১২/১৪ টা সেলাই লাগছে। তবে পরকীয়ার বিষয়টি জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। তবে কি কারণে তার স্ত্রী এমন করেছেন জানতে চাইলে তিনি বলেন কোন কারণ নেই এমনি এমন করেছে। আমি মামলা করবো। তবে অভিযুক্ত রুমা বেগম আটক থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, এ ঘটনায় ওই ব্যক্তির স্ত্রী রুমা বেগমকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ বা এজাহার পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/মো.মাহফুজুর রহমান/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার