• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

কুমারখালীতে নৈশপ্রহরী মাথায় অস্ত্র ঠেকিয়ে ডাকাতি, গ্রেপ্তার ২


প্রকাশ:  ২৭ জুলাই ২০২৫, ০৭:০৯ পি.এম.
শেয়ার করুন 0
ডাকাত সদস্য । ছবি: সংগৃহিত
ডাকাত সদস্য । ছবি: সংগৃহিত

কুষ্টিয়ার কুমারখালীতে ইটভাটার নৈশ্যপ্রহরীর মাথায়  আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এবং পরে হাত ও পা বেঁধে প্রায় ১৬ লাখ টাকা মূল্যের একটি ট্রাক্টরের ইঞ্জিনের অংশ ও ১২ হাজার টাকা মূল্যের একটি ব্যাটারী ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়ে থানা পুলিশ।

রোববার ( ২৭ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়।

আসামিরা হলেন - উপজেলার শিলাইদহ ইউনিয়নের জুরালপুর গ্রামের মানিকের ছেলে মো. রমজান (১৯) ও নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই গ্রামের ওয়াহিদুজ্জামানের ছেলে মামুন হোসেন (৩৫)। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ২৪ জুলাই রাত দুইটার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোরশেদপুর এসবিসি ইটভাটায় হানা দেয় ৮ -১০ জন ডাকাত। তাদের কারো হাতে আগ্নেয়াস্ত্র ও কারো মুখ বাঁধা ছিল কাপড় দিয়ে। ডাকাতরা ভাটায় ঢুকে প্রথমে নৈশপ্রহরী লেন্টু শেখের (৫৫) মাথার দুই দিক থেকে দুইজন আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে মুঠোফোন ছিনিয়ে নেয়। এরপর কয়েকজন মিলে তার হাত বেঁধে মাঠের ভিতরে নিয়ে যায়। সেখানে নিয়ে তার পাও বেঁধে মাটিতে শুইয়ে রেখে মুঠোফোনটি ইটের গাঁদায় রাখে এবং ইটভাটার একটি ট্রাক্টর গাড়ির ইঞ্জিনসহ মাথার অংশ এবং অন্য একটি ট্রাক্টরের ব্যাটারী খুলে নিয়ে দ্রুত চলে যায়। ট্রাক্টরের ইঞ্জিন ও ব্যাটারির বাজার মূল্য প্রায় ১৬ লাখ ১২ হাজার টাকায়।

আরও জানা গেছে, এ ঘটনায় ২৫ জুলাই ইটভাটার মালিক খোন্দকার সাজ্জাদুল হক বাদী হয়ে অজ্ঞাত ৭ - ৮ জনকে আসামি করে থানায় মামলা করেন। মামলায় সন্দেহজনক ভাবে গত শনিবার দুপুরে নিজবাড়ি থেকে প্রথমে রমজানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আরেক আসামি মামুনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাদের দেওয়া তথ্যমতে ওইদিন রাতে পাবনা থেকে ডাকাতির মাল ট্রাক্টরের ইঞ্জিন ও ব্যাটারী জব্দ করে পুলিশ।

রোববার দুপুড় আড়াইটার দিকে সরেজমিন এসবিসি ভাটায় গেলে নৈশপ্রহরী লেন্টু শেখ বলেন, সেদিন রাত দুইটার দিকে বড় বড় পিস্তলসহ ৮ -১০ জন ডাকাত ভাটায় আসে। তারা প্রথমে একটা থাপ্পড় দিয়ে আমার মাথার দুই দিক থেকে দুইজন দুইটি অস্ত্র ঠেকিয়ে ফোন কেড়ে নেয়। এরপর আমার দুই হাত কাঁচা পাটের অংশ দিয়ে বেঁধে মাঠের ভিতরে ( ভাটার এক কোনায়) নিয়ে গিয়ে দুই পাও বেঁধে ফেলেন। এরপর আমাকে ইটের গাদির কাছে শুইয়ে এবং ফোনটি ইটের গাদির উপরে দ্রুত ট্রাক্টরের মাথার অংশ ও ব্যাটারী নিয়ে চলে যায়।

তিনি আরও বলেন, ডাকাতরা আমাকে ফেলে চলে যাওয়ার পর ঝুম বৃষ্টি নামে। প্রায় আধাঁঘণ্টা ধরে মোচড়ামুচড়ি করতে করতে বাঁধা থেকে হাত বের করি এবং ম্যানেজারকে ফোন করি।

ইটভাটার ম্যানেজার আইয়ুব আলী বলেন, রাত ২ টা ৪১ মিনিটে নৈশপ্রহরীর ফোন পেয়ে ছুটে এসে দেখি একটি ট্রাক্টরের ইঞ্জিনসহ মাথার অংশ এবং অপরটির ব্যাটারী নেই। সুষ্ঠ বিচারের আশায় মালিক থানায় মামলা করেছেন।

গ্রেপ্তারকৃতরা ডাকাতির কথা স্বীকার করেছে। তারা ঘটনায় জড়িত পাঁচ জনের নামও বলেছেন বলে জানিয়েছেন কুমারখালী থানার পরিদর্শক ( তদন্ত) মো. আমিরুল ইসলাম। তিনি বলেন, নৈশপ্রহরী মাথায় অস্ত্র ঠেকিয়ে ও হাত পা বেঁধে ডাকাতির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আসামিদের দেওয়া তথ্যমতে ডাকাতির মাল জব্দ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার