• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

পরিচয় মিলেছে ড্রেনে পড়া নারীর, উদ্ধার অভিযান চলমান

  গাজীপুর প্রতিনিধি
প্রকাশ:  ২৮ জুলাই ২০২৫, ১০:৫৭ এ.এম.
শেয়ার করুন 0
ঘটনাস্থল। ছবি : সংগৃহীত
ঘটনাস্থল। ছবি : সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ড্রেনে পড়ে নিখোঁজ হওয়া নারীর পরিচয় পাওয়া গেছে। তার নাম জ্যোতি (৩৪)। তিনি রাজধানীর মিরপুর এলাকায় পরিবারসহ বসবাস করতেন এবং ‘মনি ট্রেড ইন্টারন্যাশনাল’ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন।

রোববার (২৭ জুলাই) রাতে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের অরক্ষিত ড্রেনে পড়ে নিখোঁজ হন তিনি। চিকিৎসা শেষে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন তার চাচাতো বোন নুরজাহান ঐশী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় এলাকায় ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতা তৈরি হয়। রাত আনুমানিক ৮টার দিকে পানির প্রবল স্রোতে পড়ে যান জ্যোতি। ড্রেনের ওপর কোন ঢাকনা ছিল না। এলাকাবাসী অভিযোগ করেছেন, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে অরক্ষিত ড্রেন থাকা নিছক অবহেলার ফল।

ড্রেনে পড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর রাতেই শুরু হয় উদ্ধার অভিযান। তবে ড্রেনের গভীরতা, পানির স্রোত এবং সিটি করপোরেশনের পক্ষ থেকে স্লাব না সরানোর কারণে উদ্ধার কার্যক্রমে ব্যাঘাত ঘটে বলে জানিয়েছেন টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র অফিসার মো. শাহিন আলম।

তিনি জানান, রাত ১টা ৩০ মিনিটে উদ্ধার কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে সোমবার সকাল ৭টা ৩০ মিনিট থেকে ফের শুরু হয়েছে উদ্ধার অভিযান।

নারীকে উদ্ধারে বিলম্ব হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। রবিবার রাত ১১টা ১০ মিনিটের দিকে তারা মহাসড়ক অবরোধ করেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ জ্যোতিকে উদ্ধারে তৎপর রয়েছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
ছবি: ভিওডি বাংলা
ফুলবাড়ীতে মাদক প্রতিরোধে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত