• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

মাদারীপুরে কারা হেফাজতে চিকিৎসাধীন আ’ লীগ নেতার মৃত্যু

  মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ:  ২৮ জুলাই ২০২৫, ০২:৪৭ পি.এম.
শেয়ার করুন 0
মাদারীপুরে কারা হেফাজতে চিকিৎসাধীন আ’ লীগ নেতা । ছবি: সংগৃহিত
মাদারীপুরে কারা হেফাজতে চিকিৎসাধীন আ’ লীগ নেতা । ছবি: সংগৃহিত

মাদারীপুরে কারা হেফাজতে থাকা আওয়ামী লীগ নেতা ইউসুফ আলী মিয়া (৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

কারা কর্তৃপক্ষ জানায়, গতকাল রোববার (২৭ জুলাই) দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ইউসুফ আলী মিয়াকে মাদারীপুর জেলা কারাগার থেকে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

ইউসুফ আলী মিয়া রাজৈর উপজেলার কানাইপুর এলাকার বাসিন্দা, তিনি টেকেরহাট আবাসিক এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি ছাড়াও তিনি রাজৈর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।

মাদারীপুর কারাগারের চিকিৎসা কর্মকর্তা অখিল সরকার বলেন, ‘হঠাৎই তিনি অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে আমরা তাঁকে দ্রুত সদর হাসপাতালে পাঠাই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্‌রোগে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর লাশ এখন ঢাকা মেডিকেলে রয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৮ নভেম্বর রাজৈর থানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও বোমা বিস্ফোরণের একটি মামলা করেন ইশিবপুর ইউনিয়নের পাঠানকান্দি গ্রামের শাহ আলম শেখ ওরফে কোব্বাস শেখ। এতে ইউসুফ আলী মিয়াকে ৬৪ নম্বর আসামি করা হয়। তিনি উচ্চ আদালত থেকে জামিন পেলেও পরে রাজৈর থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৯ ফেব্রুয়ারি তাঁকে কারাগারে পাঠানো হয়। প্রায় তিন মাস ধরে তিনি কারাবন্দী ছিলেন এবং সেখানে অসুস্থ হয়ে পড়েন।

মাদারীপুর জেলা কারাগারের জেল সুপার শাহ রফিকুল ইসলাম বলেন, গতকাল দুপুরে হঠাৎ ইউসুফ মিয়া অসুস্থ হয়ে পড়েন। কারাগারের চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠান। পরে সেখান থেকে ইউসুফ আলী মিয়াকে ঢাকা মেডিকেলে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়। এরপর আজ সকালে তিনি মারা গেছেন। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ভিওডি বাংলা/এস এম রাসেল/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার