• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

কেন্দুয়ায় ৩০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ

  কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ:  ২৯ জুলাই ২০২৫, ০৪:০৩ পি.এম.
শেয়ার করুন 0
কেন্দুয়ায় ৩০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের মাঝে 'পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম' (এসইডিপি) পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। 

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে কেন্দুয়া পৌরশহরের সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) স্বপ্না রানী সরকারের সভাপতিত্বে ও সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমান বাঙ্গালীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল বারী ও উপজেলা একাডেমিক সুপারভাইজার শামীমা আক্তার। 

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবীর চৌধুরী, রোয়াইল বাড়ি ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ আলী উসমান, সায়মা শাহজাহান একাডেমির প্রধান শিক্ষক শহিদুল ইসলাম ভূইয়া, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক রাখাল বিশ্বাস, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জীবন প্রমুখ। 

অনুষ্ঠানে এসইডিপি কর্তৃক উপজেলার কলেজ, মাধ্যমিক স্কুল ও মাদরাসার ৩০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট এবং কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের ২৫ হাজার ও স্কুল-মাদরাসার শিক্ষার্থীদের ১০ হাজার করে টাকা তুলে দেওয়া হয়।

এ ধরনের সম্মাননা শিক্ষার্থীদের মাঝে উৎসাহ, উদ্দীপনা ও দায়িত্ববোধ বাড়াবে বলে বক্তারা মত দেন। এসইডিপি প্রকল্পের আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতে এ ধরনের আর্থিক সহায়তা প্রকৃতপক্ষে দেশের শিক্ষা খাতকে এগিয়ে নেওয়ার একটি কার্যকর পদক্ষেপ।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার