• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

নাগেশ্বরীতে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

  কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ:  ৩০ জুলাই ২০২৫, ০৫:৩৪ পি.এম.
শেয়ার করুন 0
নাগেশ্বরীতে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিষধর সাপ ধরতে গিয়ে সাপুড়ে বয়েজ উদ্দিন (৪৫) সাপের কামড়ে মারা গেছেন। নিহত বয়েজ উদ্দিন বল্লভের খাষ ইউনিয়নের ডাক্তারপাড়া এলাকার বাসিন্দা।

বুধবার (৩০ জুলাই) সকালে কালিগঞ্জ ইউনিয়নের কমেদপুর কাপালি পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কাপালি পাড়ার ইমরান আলীর রান্নাঘরে একটি বিষাক্ত সাপ দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

পরিবারের সদস্যরা তৎক্ষণাৎ বয়েজ উদ্দিনকে খবর দেন। তিনি দ্রুত সেখানে পৌঁছে স্থানীয়দের সহায়তায় রান্নাঘরের একটি ইঁদুরের গর্ত থেকে একটি বিষধর সাপ ও তিনটি বাচ্চা উদ্ধার করেন। তবে সাপটিকে বস্তায় ঢোকানোর সময় হঠাৎ করে সাপটি তার হাতে ছোবল মারে। ছোবলের পরপরই তার শরীরে বিষক্রিয়া শুরু হয়।

তাৎক্ষণিকভাবে তাকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই তার মৃত্যু হয়।

নিহতের ভাগনে সিরাজুল ইসলাম জানান, বয়েজ উদ্দিন পেশায় সেলো মেশিন মেকানিক হলেও দীর্ঘদিন ধরে সাপ ধরার কাজ করতেন। 

স্থানীয় লোকজনের ডাকে সাড়া দিয়ে সাপ ধরতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন তিনি।

সাম্প্রতিক সময়ে গ্রামীণ এলাকাগুলোতে প্রশিক্ষিত সাপুড়ে ও পর্যাপ্ত চিকিৎসা সেবার অভাবে এমন দুর্ঘটনা বেড়ে যাচ্ছে বলে মনে করছেন সচেতন মহল। স্থানীয়ভাবে সাপ ধরা বা সাপ সংক্রান্ত বিপদের সময় কীভাবে দ্রুত ও নিরাপদ পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে জনসচেতনতা বাড়ানোর দাবি উঠেছে ৷


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
ছবি: ভিওডি বাংলা
ফুলবাড়ীতে মাদক প্রতিরোধে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত