• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

নতুন বাংলাদেশ গড়তে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম-আমিনুর ইসলাম

  জয়পুরহাট প্রতিনিধি:
প্রকাশ:  ৩০ জুলাই ২০২৫, ০৭:১৯ পি.এম.
শেয়ার করুন 0
নতুন বাংলাদেশ গড়তে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম-আমিনুর ইসলাম

স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সামাজিক অগ্রগতিতে সাংবাদিকদের ভূমিকা ছিল অনেক। নতুন বাংলাদেশ গড়তে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। জয়পুরহাটের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুরের উন্নয়ন নিশ্চিত করতে হলে জাতীয়তাবাদী শক্তিকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। দল যদি আমাকে উপযুক্ত মনে করে, তবে আমি এই জনপদের মানুষের জন্য নিরলস ভাবে কাজ করতে চাই।

বুধবার ( ৩০ জুলাই) বিকালে তিনটায় জয়পুরহাটের কালাই উপজেলার ঐতিহ্যবাহী কালাই প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট ব্যবসায়ী ও জয়পুরহাট ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আমিনুর ইসলাম (সিআইপি) এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “দীর্ঘ ছাত্রজীবন থেকেই আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আমার বাবা ৭৬-৭৭ সালে গ্রাম সরকারে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক ও সামাজিক চেতনা আমার পারিবারিক ঐতিহ্য থেকেই পেয়েছি।

এসময় কালাই প্রেসক্লাব ও ক্ষেতলালের সাংবাদিকবৃন্দ এবং তিলকপুর ইউনিয়নের বিএনপি নেতা মো. মোজাফফর হোসেন, মোঃ নয়ন হোসেন, সোহাগসহ স্থানীয় কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। 

মতবিনিময় সভায় আমিনুর ইসলামের প্রবাসী জীবনের অভিজ্ঞতা ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাঁর ভূমিকা নিয়েও আলোচনা হয়।

ভিওডি বাংলা/ মোঃ আব্দুল হাই /এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার