• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

দোকান মালিককে হত্যার ঘটনায় বিএনপির ৫ জন বহিষ্কার

  নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ:  ৩০ জুলাই ২০২৫, ১০:৩৫ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপির মনোগ্রাম
বিএনপির মনোগ্রাম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় জাহাঙ্গীর ভূঁইয়া (৫৭) নামের এক দোকানমালিককে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) রাতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মারামারি-হানাহানি, রক্তাক্ত সংঘাত এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে” তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া, দলীয় নীতি ও আদর্শের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও আনা হয়েছে বহিষ্কৃতদের বিরুদ্ধে।

  • বহিষ্কৃতদের নাম:
    তোতা প্রধান – মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক
  • খোকন প্রধান – জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক
  • রাসেল প্রধান – ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য
  • আলম মিয়া – ওয়ার্ড বিএনপি নেতা
  • সাদ্দাম হোসেন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী বাজারে দোকানমালিক জাহাঙ্গীর হোসেনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। জানা যায়, নিহত জাহাঙ্গীর ওই এলাকায় বিএনপির কার্যালয় হিসেবে ব্যবহৃত একটি দোকানের মালিক ছিলেন এবং তিনি কার্যালয়ের ভাড়া চেয়েছিলেন। এ নিয়ে বিরোধ থেকেই এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পরপরই কেন্দ্র থেকে নির্দেশ পেয়ে অভিযুক্তদের দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার