• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

অবৈধ কয়লা কারখানায় প্রশাসনের অভিযােন আটক ২

  গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ:  ৩১ জুলাই ২০২৫, ১২:০৮ পি.এম.
শেয়ার করুন 0
অবৈধ কয়লা কারখানায় প্রশাসনের অভিযােন আটক ২

গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের কাঠালতলী এলাকায় পরিবেশবিধি লঙ্ঘনের অভিযোগে অবৈধ কয়লা উৎপাদন কারখানায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিকেলে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ্ তমালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনীর সহযোগিতায় আটক করা হয় মনির মিয়া (পিতা: মুঞ্জুরুল ইসলাম) ও আশিক মিয়াকে (পিতা: লুৎফর রহমান)। দুজনেই কামালেরপাড়া ইউনিয়নের নশিরারপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ঐ এলাকায় মাটির তৈরি অস্থায়ী ঘরগুলোতে গাছের গুল, ডালপালা, খড়ি ইত্যাদি পুড়িয়ে কয়লা উৎপাদনের কাজ চলছিল দীর্ঘদিন ধরে। এতে একদিকে যেমন বনজ সম্পদের অপচয় ঘটছে, অন্যদিকে সৃষ্টি হচ্ছে ঘন ধোঁয়া, যা পরিবেশ দূষণের পাশাপাশি আশপাশের ফসলি জমিরও ব্যাপক ক্ষতি করছে।

ইউএনও মীর মো. আল কামাহ্ তমাল জানান, “পরিবেশ ও কৃষিজমির ক্ষতি করে এমন অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।” এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সাথেও যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার