• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

আরআই পুলিশ লাইন্স জাফর মোল্লাকে অবসরজনিত বিদায় সংবর্ধনা

  মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ:  ৩১ জুলাই ২০২৫, ০৩:৫৫ পি.এম.
শেয়ার করুন 0
আরআই পুলিশ লাইন্স জাফর মোল্লাকে অবসরজনিত বিদায় সংবর্ধনা

“আমরা একত্রে কাজ করার স্মৃতিকে লালন করি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুর জেলা পুলিশ হতে সম্প্রতি পিআরএলগামী পুলিশ পরিদর্শক (সশস্ত্র) আরআই পুলিশ লাইন্স মোঃ জাফর মোল্লা এর অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মাদারীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান আনুষ্ঠানিকভাবে এই কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যের বক্তব্যে বিদায়ী কর্মকর্তার কর্মক্ষেত্রে সততা, দক্ষতা ও কর্মতৎপরতায় মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার কর্মকর্তা আখ্যা দিয়ে মাদারীপুর জেলায় তাঁর বর্ণিল কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন এবং বিদায়ী কর্মকর্তার অবসরোত্তর জীবনের বাকি টা সময় যেনো সুস্থ-সুন্দর ভাবে পরিবার পরিজন সাথে কাটাতে পারেন এই প্রত্যাশা করা হয়।

পরবর্তীতে বিদায়ী অতিথি মাদারীপুর জেলায় তাঁর বর্ণাঢ্য কর্মকালীন সময়ের বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ করেন। বিদায়ী কর্মকর্তা তাঁর বক্তব্যে উপস্থিত সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও পেশাগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। 

পরে বিদায়ী কর্মকর্তাকে মাদারীপুর জেলা পুলিশের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন মাদারীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।

পুলিশ সুপার তাঁর বক্তব্যে বিদায়ী কর্মকর্তাকে একজন সৎ, মেধাবী, চৌকস ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার কর্মকর্তা হিসেবে উল্লেখ্য করেন। তিনি তাঁর অবসরোত্তর জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার