• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

যোগদানের ২৩ দিনের মাথায় শিবচর থানার ওসি ক্লোজড

  মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ:  ২ আগস্ট ২০২৫, ০১:৪৩ পি.এম.
শেয়ার করুন 0
আজহার আলী সুমন
আজহার আলী সুমন

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার আলী সুমনকে ক্লোজড করা হয়েছে। যোগদানের মাত্র ২৩ দিনের মাথায় তাকে ক্লোজড করে মাদারীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

শুক্রবার (১ আগষ্ট) তার বিরুদ্ধে এ আদেশ দেওয়া হয়। রাতে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. নাঈমুল হাছান।

পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা যায়, গত ৯ জুলাই শিবচর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন আজহার আলী সুমন। শৃঙ্খলা ভঙ্গের দায়ে শুক্রবার (১ আগষ্ট) তাকে শিবচর থানা থেকে ক্লোজড করা হয়। তবে সুনির্দিষ্ট কোন অভিযোগের ভিত্তিতে তাকে ক্লোজড করা হয়েছে, তা জানা যায়নি। জনস্বার্থে তাকে শিবচর থানা থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

তার বিরুদ্ধে অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ উঠেছে বলেও জানা গেছে।

মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মো. নাঈমুল হাছান বলেন, প্রশাসনিক কারণে শিবচর থানা থেকে ওসি আজহার আলী সুমনকে ক্লোজড করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
ছবি: ভিওডি বাংলা
ফুলবাড়ীতে মাদক প্রতিরোধে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত