• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

সুন্দরগঞ্জ শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার

  গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ:  ২ আগস্ট ২০২৫, ০২:৪২ পি.এম.
শেয়ার করুন 0
সুন্দরগঞ্জ শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক গ্রেপ্তার

সুন্দরগঞ্জ উপজেলায় পাঁচ বছর বয়সী এক মেয়ে শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় মামলার প্রধান আসামি সাইদুল ইসলামকে (৩৭) গ্রেফতার করেছে র‌্যাব। 

শুক্রবার (০১ আগস্ট) রাতে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে- অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়। গ্রেফতার আসামি সাইদুল সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুর (ছাতিনামারী) গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ জুলাই সন্ধ্যার দিকে আসামি সাইদুল ইসলাম এক শিশুকে উত্তর শ্রীপুর গ্রামের নইমুদ্দিনের বসতবাড়ির দক্ষিণ পাশে মুখ চেপে ধরে কৌশলে উঠিয়ে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। তখন থেকে এই আসামি আত্মগোপনে থাকেন।

তাকে গ্রেফতারে গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা এবং র‌্যাব-১ ঢাকা, সিপিসি-১, উত্তরা ক্যাম্পের যৌথ অভিযানিক দলের অভিযানে ঢাকার ভাটারা থানাধীন কে-ব্লক রোডের সেভেন স্টার সুপার শপের পেছন থেকে আসামি সাইদুল রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য এ আসামিকে সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার