• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

কাঠালিয়ার আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা

  ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ:  ২ আগস্ট ২০২৫, ০৮:১০ পি.এম.
শেয়ার করুন 0
কাঠালিয়ার আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আওয়ামী লীগ নেতা ও উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আব্দুল আউয়ালের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

জানা গেছে, মামলাটি (এক্সপ্লানেটরি নং–৭৫, তারিখ: ২৪ এপ্রিল ২০২৫; ডি.আর. নং–৬৩৭, তারিখ: ২৪ এপ্রিল ২০২৫) গাজীপুর কোডের আওতায় যাত্রাবাড়ী থানায় রুজু করা হয়। এতে ফৌজদারি দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৭/১৪৮/১৪৯/৩২৫/৩২৬/৩০৭/৫০৬/১০৯ ধারাগুলো উল্লেখ করা হয়েছে।

মামলার প্রেক্ষিতে যাত্রাবাড়ী থানা থেকে কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাবর একটি আনুষ্ঠানিক পত্র পাঠানো হয়েছে। এতে আসামি আব্দুল আউয়ালের পূর্ণ পরিচয়সহ—নাম, বয়স, পেশা, স্থায়ী ও বর্তমান ঠিকানা, ভোটার আইডি নম্বর, পাসপোর্ট নম্বর, পিতা-মাতার নাম এবং রাজনৈতিক পদ-পদবি—বিস্তারিতভাবে জানানোর অনুরোধ করা হয়েছে।

পত্রে আরও উল্লেখ করা হয়, "যথাযথ তথ্য অনুপস্থিত থাকলে তদ্বিষয়ে নাম, বংশ ইত্যাদি বিস্তারিত বিবরণ এখানেই উল্লেখ করতে হবে।"

আসামি আব্দুল আউয়ালের পরিচয় অনুযায়ী, তার বয়স ৫২ বছর; পিতা সিরাজ উদ্দিন; স্থায়ী ঠিকানা—গ্রাম: দক্ষিণ তালগাছিয়া, উপজেলা: কাঠালিয়া, জেলা: ঝালকাঠি; বর্তমান ঠিকানা—৫৪২, নার্সারি রোড, প্রথম তলা, পূর্ব রাজাপুর, ঝালকাঠি, পোস্ট কোড: ৮৪১০। তিনি কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন।

সূত্র জানায়, মামলার অনুসন্ধান কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে এবং প্রয়োজনীয় তথ্য যাচাই শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার