• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

কুমারখালীতে মানবতার কল্যাণে কাজ করছে এসএসসি -৯৫ ব্যাচ

  কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ:  ২ আগস্ট ২০২৫, ০৮:৩৯ পি.এম.
শেয়ার করুন 0
কুমারখালীতে মানবতার কল্যাণে কাজ করছে এসএসসি -৯৫ ব্যাচ

কুষ্টিয়ার কুমারখালীতে সহস্রাধিক সর্বস্তরের রোগীদের মাঝে বিনামূল্য বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সেবা এবং ওষধ প্রদান করা হবে। শনিবার (০২ আগষ্ট) সকাল ৮ টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সদরপুর গ্রামের এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদীর বাড়িতে বিনামূল্য এই ক্যাম্পের আয়োজন করেছেন কুমারখালী এসএসসি -৯৫ ব্যাচ। এ উপলক্ষে আজ শনিবার দুপুরে পল্লী চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়েছে।

এসএসসি ৯৫ ব্যাচের সভাপতি মোঃ মুরাদুর ইসলাম মুরাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদীর ভাই আবু তালেব, ৯৫ ব্যাচের সাধারণ সম্পাদক লিটন আক্তার, কুমারখালী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের সভাপতি  কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক পল্লী এসোসিয়েশন আলিমুদ্দিন শেখ বদর প্রমূখ।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
ফুলবাড়ীতে মাদক প্রতিরোধে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩