• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

দৌলতপুরে বিজিবির অভিযানে ৩১ লাখ টাকার মাদক উদ্ধার

  দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ:  ৩ আগস্ট ২০২৫, ১২:০৩ পি.এম.
শেয়ার করুন 0
মাদক ও অবৈধ সামগ্রী জব্দ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।-ছবি-ভিওবি বাংলা
মাদক ও অবৈধ সামগ্রী জব্দ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।-ছবি-ভিওবি বাংলা

কুষ্টিয়ার দৌলতপুরে মাদক ও চোরাচালানবিরোধী ধারাবাহিক অভিযানে ৩১ লাখ ৭২ হাজার টাকার মাদক ও অবৈধ সামগ্রী জব্দ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

গতকাল শনিবার (২ আগস্ট) বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমানের তত্ত্বাবধানে পুরাতন ঠোটারপাড়া নদীতে ভাসমান অবস্থায় ভারতীয় ৮,০৮০ পিস ইয়াবা ও ৭৭ কেজি কারেন্ট জাল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ৩২ হাজার টাকা।

এর আগে, ১ আগস্ট রামকৃষ্ণপুর বিওপি-র দায়িত্বাধীন সীমান্ত এলাকার মোহাম্মদপুর মাঠে অভিযান চালিয়ে ভারতীয় ২৪ বোতল মদ ও ২৫৭ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ১৩ হাজার ১০০ টাকা।

একই দিনে আরও ১,০০০ পিস সিলডেনাফিল ট্যাবলেট এবং ১,০৮০ পিস আতশবাজি জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৩ লাখ ২৭ হাজার টাকা।

সব মিলিয়ে উদ্ধারকৃত মালামালের মোট মূল্য দাঁড়িয়েছে ৩১ লাখ ৭২ হাজার ১০০ টাকা।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত মালামালের মধ্যে কারেন্ট জাল ঘটনাস্থলে ধ্বংস করা হয়েছে এবং বাকি মাদকদ্রব্য ব্যাটালিয়নের মাদক সংরক্ষণাগারে সংরক্ষিত রয়েছে, যা পরবর্তীতে বিধি মোতাবেক ধ্বংস করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭) এর প্রেস উইং।

ভিওবি বাংলা-মোশারফ হোসেন/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার