• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

ঈশ্বরদীতে বিএনপির সংবাদ সম্মেলন

  পাবনা প্রতিনিধি
প্রকাশ:  ৩ আগস্ট ২০২৫, ০৯:৩৮ পি.এম.
শেয়ার করুন 0
ঈশ্বরদীতে বিএনপির সংবাদ সম্মেলন

ঢাকা রিপোটার্স ইউনিটিতে জনৈক জুবায়ের হোসেন বাপ্পি নামের এক ব্যাক্তি সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর বিএনপি। 

রোববার (৩ আগস্ট) দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামসুদ্দিন আহমেদ মালিথা। 

লিখিত বক্তব্যে তিনি বলেন, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি সামসুদ্দিন মালিথা, শেখ হাসিনার ট্রেন বহরে হামলা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত কারামুক্ত পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসানসহ ঈশ্বরদীর বেশ কয়েকজন বিএনপি নেতাদের বিরুদ্ধে গত ১ আগষ্ট ঢাকায় সংবাদ সম্মেলন করার নামে যে মিথ্যাচার ও বিষোদগার করা হয়েছে তা বিএনপির বিরুদ্ধে ষড়যন্তমূলক ও মানহানিকর। 

তথাকথিত ওই সংবাদ সম্মেলনের পেছনে যারা রয়েছেন তাদের মুখোশ উন্মোচন করার দাবি জানিয়ে তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে জাকারিয়া পিন্টু পাবনা-৪ আসন থেকে নির্বাচনের ঘোষনা দেওয়ায় পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব প্রতিহিংসা পরায়ন হয়ে একের পর মিথ্যাচার ও কুৎসা রটাচ্ছেন। ঢাকায় আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তারই অংশ। 

শামসুদ্দিন মালিথা বলেন, ঢাকার সংবাদ সম্মেলনর জাকারিয়া পিন্টুকে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও বালুমহাল দখলকারী হিসেবে উল্লেখ করা হয়েছে যা শুধু মিথ্যাই নয়, চরম মানহানিকর। তিনি দলের হাই কমান্ডকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। 

সংবাদ সম্মেলনে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী অংশ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে পাবনা জেলা বিএনপির আহবায়ক ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে মুঠোফোনে প্রশ্ন করলে তিনি সাংবাদিকদের বলেন, এসব বিষয়ে আমি কোন বক্তব্য দিতে চাই না। এই মুহুর্তে এসব বিষয়ে ‘আমি অন্ধ, আমি বধির, আমি বোবা।’    

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও