• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

'৩৬ জুলাই' উপলক্ষে পাংশায় শহিদদের স্মরণে দোয়ার অনুষ্ঠান

  পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ:  ৫ আগস্ট ২০২৫, ০১:৫৯ পি.এম.
শেয়ার করুন 0
ভিওডি বাংলা
ভিওডি বাংলা

জুলাই গণঅভ্যুত্থান ও পুনর্জাগরণের বর্ষপূর্তি উপলক্ষে রাজবাড়ীর পাংশায় জুলাই শহিদদের স্মরণে দোয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৩৬ জুলাই (৫ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতার সূচনা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার এস. এম. আবু দারদা। তিনি বলেন, “আজকের ৫ আগস্টকে তরুণ প্রজন্ম নাম দিয়েছে ৩৬ জুলাই। জুলাই আন্দোলন ছিল কোটার বিরুদ্ধে, সাম্যবাদের বিরুদ্ধে, ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন। পরবর্তীতে নানা চড়াই উৎরাই পার করে এই আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে।”

স্বাগত বক্তব্য রাখেন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পৃথ্বীজ কুমার দাস ও উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন।

এসময় জুলাই শহিদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে জুলাই শহিদদের আত্মার মাগফিরাত ও আহত যোদ্ধাদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আলীমুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, গণমাধ্যমকর্মী ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত গ্রাফিতি ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও সচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে বলে আয়োজকরা মনে করেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও