• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

ভারতের পাশে দাঁড়াল রাশিয়া

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ৫ আগস্ট ২০২৫, ০৫:২৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর ভারতের পাশে দাঁড়িয়েছে রাশিয়া। 

মঙ্গলবার (০৫ আগস্ট) মস্কো অভিযোগ করে বলেছে, যুক্তরাষ্ট্র ভারতের ওপর অনৈতিক বাণিজ্যিক চাপ প্রয়োগ করছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘‘আমরা অনেক বিবৃতি শুনছি, যা হুমকি। বিভিন্ন দেশকে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করার চেষ্টা হিসেবে এসব হুমকি দেওয়া হচ্ছে। আমরা এসব বিবৃতিকে বৈধ বলে মনে করি না।’’

তিনি বলেন, আমরা বিশ্বাস করি সার্বভৌম দেশগুলোর নিজেদের বাণিজ্যিক অংশীদার ও অর্থনৈতিক সহযোগীয়দের বেছে নেওয়ার অধিকার রয়েছে এবং এই অধিকার থাকা উচিত। কারণ এটি তাদের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ভারত সরকারের দুটি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে তেল কেনা চালিয়ে যাবে ভারত। ভারতের ওপর ইতোমধ্যে ২৫ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। যা আগামী ৭ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা আছে।

সূত্র: রয়টার্স।


ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু