• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

‘চেতনা ব্যবসা চাই না, চাই নিরাপদ সমাজ’

  বরিশাল প্রতিনিধি
প্রকাশ:  ৫ আগস্ট ২০২৫, ০৮:০৭ পি.এম.
শেয়ার করুন 0
বরিশালে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন লামিয়া সায়মন।সংগৃহীত ছবি
বরিশালে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন লামিয়া সায়মন।সংগৃহীত ছবি

চব্বিশের ফ্যাসিবাদবিরোধী উত্তাল দিনগুলোতে বরিশালে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন লামিয়া সায়মন। প্রতিদিন তার স্লোগানে মুখর হয়ে উঠতো ছাত্র-জনতার কর্মসূচি। পালিয়ে বেড়ানো, পুলিশের হাতে নির্যাতন, এমনকি গ্রেফতার—সবকিছুর মধ্যেও আন্দোলন থেকে একচুলও সরেননি তিনি।

‘আমি ব্যক্তিচিন্তায় স্বাধীন মানুষ। গণতন্ত্র ও অধিকারের জন্য কাজ করি। কিন্তু আওয়ামী লীগ সরকার দিনে দিনে ফ্যাসিবাদী রূপ নিচ্ছিল,’ বলছিলেন লামিয়া।

তিনি বলেন, ‘আমাদের আন্দোলন শুরু হয়েছিল কোটা সংস্কারের দাবিতে, পরে তা সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। হাসিনা সরকার আমাদের কঠোরভাবে দমন করতে চেয়েছিল।’

পটুয়াখালীর সুবিদখালী মহিলা কলেজের ছাত্রী থাকাকালীন বরিশালের কাউনিয়ায় ভাড়া বাসায় থাকতেন সায়মন। সরকারি বিএম কলেজে ক্লাস করতেন অনুমতি নিয়ে। নাট্যকর্মী হিসেবে যুক্ত ছিলেন শব্দাবলী গ্রুপ থিয়েটারের সঙ্গে, এবং সক্রিয় ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের রাজনীতিতে।

জুলাই আন্দোলনে পুলিশের হাতে গ্রেফতার লামিয়া সায়মন

তিনি বলেন, ‘আমি শুধু নিজে নয়, বন্ধুদেরও আন্দোলনে উদ্বুদ্ধ করতাম। রাজপথে নামার পর নানা হুমকি-ভয় ছিল, কিন্তু সিদ্ধান্তে অটল ছিলাম—জীবন গেলেও পেছাবো না।’

৩১ জুলাই বরিশাল আদালত চত্বরে অবরোধকালে পুলিশ তাকে বেধড়ক মারধর করে, গলায় ওড়না পেঁচিয়ে টেনে গাড়িতে তোলে। কোতোয়ালি থানা থেকে সেদিন সন্ধ্যায় ছাড়া পান মুচলেকা দিয়ে, কিন্তু রাতেই আবার আন্দোলনে যোগ দেন।

আক্ষেপ করে সায়মন বলেন, ‘আমরা স্বপ্ন দেখেছিলাম বৈষম্যহীন সমাজ গড়ার। ৫ আগস্ট সরকার পতনের পর সেই আশা জেগেছিল, কিন্তু এখন মনে হয় স্বপ্ন হয়তো আর পূরণ হবে না।’

‘আমি এখনও জুলাইযোদ্ধার স্বীকৃতি পাইনি। বন্ধুদের লেখা পোস্ট ছাড়া আমার কথা কেউ বলে না। মনে হয়, কিছুই বদলায়নি।’

অসন্তুষ্ট সুরে তিনি বলেন, ‘আওয়ামী লীগের সময় যেমন দল নিষিদ্ধ, মামলা-হামলা চলতো—এখনো তো একই চর্চা। তাহলে আমরা কী বদলের জন্য লড়লাম? আমার ভাইয়েরা প্রাণ দিলো, আমরা রাজপথে দাঁড়ালাম—সব কি পুরোনো পদ্ধতিই টিকিয়ে রাখার জন্য?’

শেষে লামিয়া বলেন, ‘আমি কোনো চেতনা ব্যবসা চাই না, চাই একটা নিরাপদ সমাজ। যেখানে থাকবে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং অধিকার নিশ্চিত করার নিশ্চয়তা।’

ভিওডি বাংলা/ আরিফ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও