• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

যশোরে এনসিপির অনুষ্ঠানে আওয়ামী লীগের হামলার অভিযোগ

  য‌শোর প্রতি‌নি‌ধি
প্রকাশ:  ৬ আগস্ট ২০২৫, ০৭:৫৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

যশোরে এনসিপি কর্তৃক আয়োজিত জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণে দোয়ার অনুষ্ঠানে আওয়ামী কর্মীদের দ্বারা হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল ৫টায়, সদর উপজেলার তফসিডাঙ্গা গ্রামের আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে।

হামলার সময় আহত অবস্থায় মামুন নামে এক যুবককে আটক করা হয়েছে। মামুন ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে।

এ ঘটনায় মঙ্গলবার মধ্যরাতে যশোর শহরের ৭ নম্বর ওয়ার্ডের মৃত ছবেদ আলীর ছেলে আব্দুল সালাম খোকন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা চারজনের বিরুদ্ধে মামলাটি করেন। মামলার বাদী নিজেকে এনসিপি সদস্য বলে দাবী করেন।

মামলার অন্য আসামিরা হলেন, তফসিডাঙ্গা গ্রামের মামুনের দুই ভাই মনিরুল ইসলাম, কামারুল ইসলাম এবং একই গ্রামের মৃত মশিয়ারের ছেলে ওমর ফারুক বাবলু। মামলায় খোকন অভিযোগ করেন, আসামিরা আওয়ামী লীগ সরকারের গণহত্যা সংগঠনের সদস্য।

মামলার বিবারণে জানা গেছে, মঙ্গলবার বিকেলে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আব্দুস সালাম খোকন তফসিডাঙ্গা গ্রামে দোয়া ও গণভোজের আয়োজন করেছিলেন। এ সময় আসামিরাসহ আরও ১০-১২ জন আওয়ামী সন্ত্রাসী বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। তারা প্রতিবাদ করলে খোকন ও বাবুর্চি রশিদকে রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। দোয়া মাহফিলের চেয়ার-টেবিল ভাঙচুর করা হয় এবং খাবারের ডেক ফেলে দেয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে মামুনকে ধরে ফেলে, অন্যরা হুমকি দিতে দিতে পালিয়ে যায়।মামলায় আরও উল্লেখ করা হয়, স্থানীয় জনতা মামুনকে আটক করে মারধর করে এবং পরে পুলিশে সোপর্দ করে।

চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই তাপস কুমার পাল জানান, এ ঘটনায় রাতে মামলা হলে বুধবার সকালে মামুনকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিকে, আদালত প্রাঙ্গণে মামুনের পরিবারের সদস্যরা একত্র হয়ে সাংবাদিকদের কাছে পাল্টা অভিযোগ করেন। তারা বলেন, মামুন ওই এলাকায় পুরাতন ও নতুন ইট বেচাকেনার ব্যবসা করেন। ইট ব্যবহারের জের ধরে একটি গোলযোগ হয়। পরে মামুনকে মারধর করে থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে এনসিপির যশোর জেলা সংগঠক নুরুজ্জামান বলেন, মামুনসহ অন্যরা সবাই আওয়ামী লীগের সক্রিয় সদস্য এবং অধিকাংশই শাহীন চাকলাদারের ক্যাডার বাহিনীর সদস্য ছিলেন। তিনি আরও বলেন, তিনি ঘটনার পরপর ঘটনাস্থলে গিয়েছিলেন। তার দাবি, আসামিরা প্রথমে বাধা দিলে স্থানীয়রা প্রতিরোধ করে। এতে মামুন আহত হন, অন্যরা পালিয়ে যায়। এটিই প্রকৃত ঘটনা বলে দাবি করেন তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার