• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

তুহিনের নেতৃত্বে নীলফামারীতে বিএনপির বিজয় মিছিলে জনস্রোত

  নীলফামারী প্রতিনিধি
প্রকাশ:  ৭ আগস্ট ২০২৫, ০১:৩০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে প্রায় ৩০হাজারের অধিক নেতাকর্মী নিয়ে বিজয় র‌্যালি করেছে নীলফামারী জেলা বিএনপি। বুধবার (৬ আগস্ট) বিকেলে শহরের ডিসি অফিস চত্বর থেকে র‌্যালি শুরু হয়ে গাছবাড়ি মোড়ে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন নীলফামারী-০১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। র‌্যালি শুরুর আগে ডিসি অফিস চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন তিনি। এদিকে বিজয় র‌্যালি উপলক্ষে জেলা শহরের সকল ওলিগলি পরিপূর্ণ হয়ে যায়। নেতাকর্মীরা দুপুর থেকে দলে দলে যোগদান করেন বিজয় মিছিলে।

এতে জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল। অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, মোস্তফা প্রধান হক বাচ্চু, সদস্য আবু মোহাম্মদ সোয়েম, মুক্তার হোসেন বক্তৃতা দেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে তুহিন বলেন, “স্বৈরাচারের পতন হয়েছে। শেখ হাসিনা পালিয়েছে। ১৮ বছরের যন্ত্রণা দূর হয়েছে। মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।”

ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণ করে তিনি বলেন, “তাদের অবদান বিএনপি কখনো ভুলবে না। আমরা তাদের স্যালুট জানাই। আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তুহিন বলেন, “সবাই একত্রিত থাকেন, নির্বাচনের প্রস্তুতি নেন।”

তরুণদের উদ্দেশে তিনি বলেন, “তারেক রহমানের শ্লোগান—‘তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক’—এটির প্রতিফলন ঘটাতে হবে।” র‌্যালিতে জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও