• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

মাদারীপুরের দুই শিক্ষা প্রতিষ্ঠানে দুদকের অভিযান

  মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ:  ৭ আগস্ট ২০২৫, ০৪:৪১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরের ডাসারে শিক্ষক নিয়োগে অনিয়ম এবং অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেয় দুদকের জেলা কার্যালয়ের একটি চার সদস্যের টিম, যার নেতৃত্বে ছিলেন সহকারী পরিচালক আখতারুজ্জামান ও উপ-সহকারী পরিচালক মো. সাইদুর রহমান অপু।

দুদক টিমের অভিযানের লক্ষ‌্য ছিল ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয় (পূর্ব নাম সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজ) এবং শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়।

সহকারী পরিচালক আখতারুজ্জামান জানান, সরকারি মহিলা মহাবিদ্যালয়ে ছয়জন শিক্ষক ও কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ রয়েছে। শিক্ষা অধিদপ্তরের নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও ম্যানেজিং কমিটি এই নিয়োগ দেন। দুদক দল অভিযোগের ভিত্তিতে কলেজে গিয়ে প্রাথমিক তথ্য ও রেকর্ডপত্র চায়, কিন্তু প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তা দেখাতে ব্যর্থ হয় এবং আগামী রবিবার পর্যন্ত সময় নেয়।

অপরদিকে, শশীকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে, যেগুলোর যথেষ্ট প্রমাণ দুদক পেয়েছে। এসব তথ্য ও রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। জানা গেছে, প্রতিষ্ঠানটির অধ্যক্ষের স্ত্রী ভারতে অবস্থান করলেও বাংলাদেশ থেকে নিয়মিত বেতন নিচ্ছেন। ঘটনাটি সত্য, তবে তিনি কীভাবে বেতন নিচ্ছেন তা যাচাই করা হচ্ছে। এটি আইন ও বিধির বাইরে হলে দুদক কমিশনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠাবে বলে জানানো হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার