• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

পাংশা-কালুখালী সীমান্তে প্রাইভেট কারের ধাক্কায় নিহত ১

  পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ:  ৭ আগস্ট ২০২৫, ০৫:৫৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশা-কালুখালীর সীমান্তবর্তী এলাকায় সড়ক দুর্ঘটনায় ফেরদৌস আলী (৫৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের (পাংশা কলেজ মোড় সংলগ্ন) গোবিন্দের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরদৌস আলী মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন, এমন সময় একটি দ্রুতগতির প্রাইভেট কার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. পলাশ কুমার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের কাছে পাওয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী, তিনি ঢাকার মোহাম্মদপুর আগারগাঁও তালতলি সরকারি কলোনী হিন্দোল-গ ২০১ এলাকার আব্দুল গনী মোল্লার ছেলে।

এ বিষয়ে পাংশা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মো. হারুন-অর রশিদ জানান, “একজন মোটরসাইকেল আরোহী ঢাকা থেকে তার গ্রামের বাড়ি কুষ্টিয়াতে যাচ্ছিলেন। এসময় পাংশা-কালুখালী সীমান্তে (কলেজ মোড় সংলগ্ন) এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় দুর্ঘটনার শিকার হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

তিনি আরও জানান, নিহতের মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার