• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

এনসিপি থেকে পদত্যাগ করলেন শহীদ তুরাবের ভাই

  সিলেট প্রতিনিধি
প্রকাশ:  ৮ আগস্ট ২০২৫, ০৪:০০ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন সিলেট জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী ও জুলাই বিপ্লবে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের ভাই আবুল আহসান জাবুর।

বৃহস্পতিবার (০৭ আগস্ট) সংগঠনের প্রধান সমন্বয়ক বরাবর পদত্যাগপত্র দাখিল করেন তিনি। পদত্যাগপত্রের কপি শুক্রবার সাংবাদিকদের হাতে পৌঁছেছে। এ নিয়ে সিলেটে এনসিপি থেকে ৯ জন পদত্যাগ করলেন। পদত্যাগপত্রে জাবুর লিখেছেন তিনি এনসিপির একজন সদস্য ও সিলেট জেলার জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী।

ব্যক্তিগত ও পারিবারিকভাবে ব্যস্ত থাকায় দলের কার্যক্রমে সময় দিতে পারছেন না। তাই স্বপদে বহাল থাকা নতুন রাজনৈতিক দলের বন্দোবস্তের মধ্যে পড়ে না। তাই স্বেচ্ছায় অব্যাহতি ও পদত্যাগ করার কথা উল্লেখ করেন তিনি। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন জাবুর।

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের কথা বলা হলেও ৫ আগস্ট একজন জুলাইযোদ্ধার সাথে দুর্ব্যবহার করে তোপের মুখে পড়েন তিনি। পরের দিন এ ঘটনার জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপে তা সমাধান হয় এবং তিনি দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন। এর পরদিনই তিনি এনসিপি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন।

প্রসঙ্গত, কমিটি ঘোষণার পর সম্প্রতি সিলেটে এনসিপি থেকে বারবার নেতাকর্মীদের পদত্যাগের ঘটনা ঘটছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কাঙ্ক্ষিত পদ না পাওয়া, না জানিয়ে কমিটিতে রাখাসহ নানা কারণে তারা পদত্যাগ করেছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার