• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

সাংবাদিক তুহিন হত্যাকারীদের শাস্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

  পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ:  ৯ আগস্ট ২০২৫, ০৩:০১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব থেকে শুরু হয়ে রেলগেইট ঘুরে এসে পুনরায় প্রেসক্লাবের সামনে শেষ হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন—রাজবাড়ী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সৌমিত্র শীল চন্দন, জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আসজাদ হোসেন আজু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি কবির হোসেন, পাংশার সাংবাদিক মাসুদ রেজা শিশির, রতন মাহমুদ, শামীম হোসেন, এসকে পাল সমীর, বালিয়াকান্দি রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিৎ কুমার দাস, বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মিঠুন গোস্বামী, চ্যানেল ২৪-এর প্রতিনিধি সুমন বিশ্বাস, গ্লোবাল টিভির প্রতিনিধি খন্দকার রবিউল ইসলাম, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি নজরুল ইসলাম, আমার দেশের প্রতিনিধি জহুরুল ইসলাম হালিম, জেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, বিজয় টিভির প্রতিনিধি শেখ আলী আল মামুন, সৈকত শতদলসহ জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকরা।

বক্তারা বলেন, সারাদেশে একের পর এক সাংবাদিক হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা ও হামলার ঘটনা ঘটছে। অপরাধীদের বিচার না হওয়ায় এ ধরনের ঘটনা বাড়ছে। অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যাকারীদের গ্রেপ্তার করে দুই মাসের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে, অন্যথায় সারা দেশে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার