• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

শ্রীপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবনে আগুন

  শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ:  ৯ আগস্ট ২০২৫, ০৪:১৭ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে আগুনের ঘটনা ঘটেছে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮ দিকে আগুন লাগার সাথে সাথে স্থানীয় লোকজন ও শ্রীপুর উপজেলা ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার আবাসিক ভবন হিসেবে ব্যবহৃত হতো। বর্তমানে বাসাটিতে  হাসপাতালের অকেজো মালামাল রাখা ছিল।  আগুনে  হাসপাতলের পুরাতন  ফোম, ম্যাট্রেস বিছানার চাদর ও বালিশ পুড়ে গেছে ।  

শ্রীপুর উপজেলা  ফায়ার সার্ভিস ইনচার্জ মোঃ সামছুর রহমান  জানান, আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে সকলের সহযোগিতায় আগুন  নিয়ন্ত্রণে আনি। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করছি।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান লিটন বলেন,সকালে বাসাটি পরিদর্শকালে দেখা যায়,  আগুনে পুরাতন অব্যহৃত ফোম, ম্যাট্রেস, বিছানার চাদর ও বালিশ পুড়ে গেছে। রাতে আগুন লাগার সাথে সাথে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

ভিওডি বাংলা/ এমএইচ

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও