• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ভক্তদের চোখে ‘বার্বি ডল’ রোজা আহমেদ

  বিনোদন ডেস্ক
প্রকাশ:  ১০ আগস্ট ২০২৫, ০১:৪৬ পি.এম.
শেয়ার করুন 0
রোজা আহমেদ-তাহসান খান
রোজা আহমেদ-তাহসান খান

দেশীয় শোবিজ অঙ্গনের অন্যতম গ্ল্যামারাস মুখ রোজা আহমেদ। পেশায় মেকআপ আর্টিস্ট হলেও, স্টাইলিশ উপস্থিতি ও সোশ্যাল মিডিয়ায় সক্রিয়তার কারণে নিয়মিতই থাকেন আলোচনায়। এবার নতুন এক ফটোশুটে নজর কাড়লেন এই গ্ল্যামার গার্ল, যেখানে তাকে দেখে মুগ্ধ ভক্তরা তুলনা করেছেন জনপ্রিয় অ্যানিমেটেড চরিত্র 'বার্বি ডল'-এর সঙ্গে।

রোববার ( ১০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের একগুচ্ছ ছবি প্রকাশ করেন রোজা। হালকা গোলাপি রঙের একটি গাউন পরে, ন্যাচারাল লুকে সাগরপাড়ে পোজ দিয়েছেন তিনি। ছবির ক্যাপশনে লেখেন, ‘পিংক পারফেকশন বাই দ্য মারিনা।’ 

রোজার এই ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। মন্তব্যঘরে ভেসে আসে প্রশংসার বন্যা। কেউ লিখেছেন, ‘যেন সত্যিকারের বার্বি ডল।’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘একদম সিন্ড্রেলার মতো লাগছে।’ মজার ছলে কেউ কেউ আবার রোজার স্বামী তাহসান খানের খোঁজও করেছেন।

উল্লেখ্য, চলতি বছর দেশের জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রোজা আহমেদ। বিয়ের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই জুটি। তাদের একসঙ্গে ঘুরে বেড়ানোর নানা মুহূর্তও বেশ প্রশংসিত হয়েছে সামাজিক মাধ্যমে।

পেশাগত জীবনে রোজা একজন সফল উদ্যোক্তা। নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে পড়াশোনা শেষ করার পর কসমেটোলজি লাইসেন্স অর্জন করেন তিনি। পরবর্তীতে নিউইয়র্কের কুইন্স এলাকায় প্রতিষ্ঠা করেন ‘Rosa’s Bridal Makeover’ নামে একটি মেকআপ স্টুডিও, যা স্থানীয়ভাবে যেমন জনপ্রিয়, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত।

ব্যক্তিগত জীবন, পেশাগত সফলতা এবং ফ্যাশন সেন্স-সব মিলিয়ে রোজা আহমেদ বর্তমানে নেটিজেনদের মাঝে এক অনুপ্রেরণার নাম। তার সাম্প্রতিক ‘বার্বি লুক’ যেন আরও একবার প্রমাণ করল, গ্ল্যামার এবং স্টাইলের দিক দিয়ে তিনি কতটা অনন্য।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
পরীমনির নতুন রেকর্ড
ছবি: সংগৃহীত
মডেল স্নিগ্ধা নজরুলের একসঙ্গে ছবি ভাইরাল
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
এবার স্নিগ্ধাকে নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া