• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

সন্তানকে পুকুরে ছুড়ে হত্যা চেষ্টায় পিতা গ্রেপ্তার

  কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ:  ১০ আগস্ট ২০২৫, ০২:৫১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাইকেলে  দিনভর ঘুরিয়ে রাতে  হত্যার উদ্দেশ্যে  ৬ বছরের শিশু সন্তানকে পুকুরের পানিতে ছুড়ে ফেলার  ঘটনায়  পাষণ্ড পিতা মুরাদ হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। পথচারীর সহায়তায় প্রাণে বেঁচে যাওয়া শিশু তাসিন লালমনিরহাট জেলার সখের বাজার এলাকার মৃত তারা মিয়ার ছেলে।

ঘটনাটি ঘটেছে শনিবার (৯ আগস্ট) রাত ৯ টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ছড়ারপাড় এলাকায়। রাতে শিশুটিকে পুকুরে পড়ে থাকতে দেখে ওই এলাকার আজিপুর রহমান শিশুটিকে পুকুর থেকে তুলে নিজের বাড়িতে নিয়ে যান, পরে ফুলবাড়ী থানায় খবর দিলে পুলিশ  শিশুটিকে থানায় নিয়ে আসে। 

তাসিনের মা ববিতা বেগম জানান, তাহসিনের বাবা মারা যাওয়ার পর ছয় সাত মাস আগে মুরাদের সাথে তার বিয়ে হয়, বিয়ের পর থেকেই তাসিনকে দেখতে পারে না সৎ বাবা মুরাদ, এর আগেও দুই তিনবার তাহসিনকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিলেন মুরাদ, সর্বশেষ গতকাল রাতে ঘুরতে  নিয়ে এসে তাকে পুকুরের পানিতে ছুড়ে ফেলে হত্যা করতে চেয়েছিল। আমি এই পাষান্ডের সর্বোচ্চ শাস্তি ও মৃত্যুদণ্ড চাই।   

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালাম জানান, এই ঘটনায় শিশুটিকে উদ্ধারকারী আজিপুর ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও