• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ

পাবনায় নিজের গলা নিজেই কেটে আত্মহত্যা করলেন বৃদ্ধা

  পাবনা প্রতিনিধি
প্রকাশ:  ১০ আগস্ট ২০২৫, ০৬:২৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ধান কাটার ধারালো কাঁচি দিয়ে নিজের গলা নিজেই কেটে আত্মহত্যা করেছেন রফেজা খাতুন (৬৫) নামের এক বৃদ্ধা।

রোববার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের মস্তালিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত রফেজা ওই গ্রামের আমিন উদ্দিনের মেয়ে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।

চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর কাছে তালাক পাওয়ার পর থেকে মস্তালিপুর গ্রামে বাবা আমিন উদ্দিনের বাড়িতেই বসবাস করে আসছিলেন রফেজা খাতুন। দীর্ঘদিন ধরে অসুস্থ্যতা জনিত কারণে শয্যাশায়ী ছিলেন তিনি।

রোববার বেলা দু’টার দিকে রফেজা খাতুনের গোঙানীর শব্দ পেয়ে অন্য ঘরে থাকা ছেলে বউ ও প্রতিবেশীরা গিয়ে দেখেন রফেজা খাতুনের গলা কাটা এবং ঘরের মেঝেতে ছোপ ছোপ রক্ত। মৃত্যু যন্ত্রণায় ছটফট করা অবস্থায় এক পর্যায়ে মারা যান রফেজা খাতুন। মৃতদেহের পাশেই পড়ে ছিল রক্তমাখা ধারালো ধান কাটার কাঁচি।

স্বজনরা জানান, রোগ যন্ত্রণায় দীর্ঘদিন ধরেই কিছুটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন রফেজা খাতুন। এর আগেও একবার ধারালো অস্ত্র দিয়ে নিজের গলা কাটার চেষ্টা করেছিলেন। সেইবার প্রাণে বাঁচলেও এবার নিজের গলা নিজেই কেটে আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার সরকার বলেন, রফেজা খাতুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও