• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ:  ১১ আগস্ট ২০২৫, ১১:৩৫ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলা  প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম বিজিবির কমান্ডিং অফিসার মাহবুব উল হক, সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর  আহাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশিদ, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু প্রমুখ।

জেলা  প্রশাসক নুসরাত সুলতানা বলেন, কুড়িগ্রামের আইন-শৃঙ্খলা , মাদক চোরাচালান, ধর্ষণ প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

কুড়িগ্রাম বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্ণেল মাহবুব উল হক বলেন, কুড়িগ্রাম ২৭৮ কিলোমিটার সীমান্তে বিজিবির টহল জোরদার রয়েছে। মাদক ও চোরাচালান রোধে বিজিবি সর্বদা সজাগ রয়েছে।

সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর আহাদ বলেন, জমি সংক্রান্ত বিরোধ ও নারী নির্যাতন নিয়ে অনেকে অভিযোগ নিয়ে আসেন। বিষয় গুলো নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে। এছাড়া চাঁদাবাজি, মাদক প্রতিরোধসহ অসামাজিক কার্যকলাপ রোধে সেনাবাহিনী তৎপর রয়েছে। 

সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু বলেন, গত জুন মাসে খুন, চুরি , চোরাচালান, মাদক, নারী ও শিশু নির্যাতন সহ ১২৪টি অপরাধ সংঘটিত হয়। কিন্তু জুলাই মাসে বৃদ্ধি পেয়ে ১৫৫টি  অপরাধ সংঘটিত হয়েছে। আইনশৃঙ্খলা অবনতির কারণে এই ধরনের অপরাধ বৃদ্ধি পাচ্ছে। এই সমস্ত অপরাধ প্রতিরোধে পুলিশ বাহিনী দায় এড়াতে পারেন না।  অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ বাহিনীকে সক্রিয় হওয়ার আহ্বান জানান।

সভায় রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক ও জেলা পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার