• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

  কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ:  ১১ আগস্ট ২০২৫, ০৩:৩৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে দিবালোকে নির্মমভাবে কুপিয়ে হত্যা ও আনোয়ার হোসেন সৌরভকে হত্যা চেষ্টায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, কুড়িগ্রাম প্রেস ক্লাবের ৬ সাংবাদিকের নামে হয়রানিমূলক হত্যা মামলা প্রত্যাহার করাসহ সারাদেশের  সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন কুড়িগ্রামের গণমাধ্যম কর্মীরা।

সোমবার (১১ আগস্ট) সকাল ১১টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করেন তারা। এসময় গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে হামলা, হত্যা, মিথ্যা মামলা বন্ধের দাবী জানানো হয় এবং তাদের সুরক্ষায় নির্দিষ্ট ব্যবস্থা গ্রহনের দাবীও জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সমাজের দর্পন হিসেবে সবসময় সাংবাদিকরা গণমানুষের জন্য কাজ করে যাচ্ছে। পেশাগত কারণে সত্য উদঘাটন করতে গিয়ে তাদের বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর রোষানলে পড়তে হচ্ছে। সারাদেশে গণমাধ্যম কর্মীদের ওপর চলমান হামলা, হয়রানি ও মিথ্যা মামলার বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান জানান দিতে হবে। গণমাধ্যম কর্মীকে হত্যা কোনোভাবেই সহ্য করা হবে না। সাংবাদিক তুহিন হত্যায় জড়িত ও আনোয়ার হোসেন সৌরভকে হত্যা চেষ্টায় জড়িত সকলকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিতে হবে এবং সেই সাথে ভবিষ্যতে কেউ যেন, এধরণের ঘটনা সংঘটিত না করতে পারে এজন্য রাষ্ট্রের যথাযথ ব্যবস্থা নিতে হবে।  কুড়িগ্রাম প্রেসক্লাবের ৬ সাংবাদিকের নামে হয়রানিমূলক হত্যা মামলা দেওয়া হয়েছে অথচ তারা সেসব ঘটনার সংবাদ সংগ্রহে ব্যস্ত ছিলেন। তাদের নাম মামলা থেকে প্রত্যাহার করার অনুরোধ জানানো হলেও পুলিশ তা কর্ণপাত করে নি। প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সকলের কাছে সাংবাদিকদের পেশাগত কাজে সহযোগিতা কামনা করা হয়। সাংবাদিকদের উপর জুলুম, নির্যাতন, মামলা অব্যাহত হতে থাকলে আগামীতে সাংবাদিকরা দুর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

এতে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহফুজার রহমান খন্দকার, সিনিয়র সাংবাদিক, বাংলা ভিশন ও ইনকিলাব জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম বেবু, সিনিয়র সাংবাদিক ও দীপ্ত টিভির জেলা প্রতিনিধি ইউনুছ আলী ও  মাই টিভির জেলা প্রতিনিধি আশরাফুল হক রুবেল।

এসময় একুশে টিভির জেলা প্রতিনিধি আতাউর রহমান বিপ্লব, ইত্তেফাকের জেলা প্রতিনিধি ফজলে ইলাহী স্বপন, ডিবিসি টিভির জেলা প্রতিনিধি ওয়াহেদুজ্জামান তুহিন, যমুনা টিভির স্টাফ করেসপনডেন্ট নাজমুল হোসেন, কালের কন্ঠের উত্তরাঞ্চল প্রতিনিধি তামজিদ তুরাগ, এটিএন নিউজের মনোয়ার হোসেন লিটনসহ বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইনের গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার