• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বান্দরবানে জিপি-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  বান্দরবান প্রতিনিধি
প্রকাশ:  ১১ আগস্ট ২০২৫, ০৪:৫৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

বান্দরবান পৌর এলাকায় ২০২৫ সালে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (১১ আগস্ট) সকালে বান্দরবান পৌরসভার আয়োজনে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে জেলা প্রশাসক শামীম আরা রিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের এই সংবর্ধনা প্রদান করেন।

বান্দরবান পৌরসভার প্রশাসক এসএম মঞ্জুরুল হক এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, ক্যান্টমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লে.কর্নেল মোহাম্মদ শাহজাহান সিরাজ ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি সহ জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্টানের কর্মকর্তা, শিক্ষক ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন,শিক্ষার্থীদের আরো বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এই ধরণের আয়োজন শিক্ষার্থী এবং অভিভাবকদের বেশি উৎসহ সৃষ্টি করবে, পাশাপাশি আগামীদিনে বান্দরবানে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বাড়বে।

এসময় বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মঞ্জুরুল হক আগামীতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনার পাশাপাশি, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত গরীব ও অসহায় শিক্ষার্থীদের পৌরসভার পক্ষ থেকে মাসিক শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষনা দেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৫ সালে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী কৃতি ৮৭জন শিক্ষার্থীদের মাঝে প্রাইজবন্ড,সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করেন অতিথিরা।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার