• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির চলমান আন্দোলনের সুষ্ঠু সমাধানে ৮ সদস্যের কমিটি গঠন

  বাকৃবি প্রতিনিধি
প্রকাশ:  ১২ আগস্ট ২০২৫, ০৭:২৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন ও ভেটেরিনারি অনুষদের ছাত্র-ছাত্রীদের চলমান কম্বাইন্ড ডিগ্রীর আন্দোলনের বিষয়টি নিয়ে দ্রুত সুষ্ঠু সমাধানের লক্ষ্যে ৮ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার আদেশক্রমে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক আদেশনামায় বিষয়টি নিশ্চিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষিদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমানকে সভাপতি এবং কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ আসাদুজ্জামান সরকারকে সদস্য সচিব করে ওই কমিটি গঠন করা হয়েছে।

ওই কমিটির চারটি কার্যপরিধি নির্ধারণ করা হয়েছে। কমিটিটি- দুই অনুষদের শিক্ষার্থীদের নিকট হতে প্রাপ্ত আবেদন বিবেচনা করবেন, দুই অনুষদের অনুষদীয় সভার সিদ্ধান্তাবলী পর্যালোচনা করবেন, কমিটিটি অনুষদ দুইটির ছাত্র প্রতিনিধি ও অনুষদীয় শিক্ষক প্রতিনিধিদের সাথে আলোচনা করে উদ্ভূত পরিস্থিতি নিরসনে করনীয় সম্পর্কে অতি দ্রুত রিপোর্ট/সুপারিশ প্রদান করবেন এবং এতদবিষয়ে সরকারী/সংশ্লিষ্ট মন্ত্রণালয়/অধিদপ্তর/পেশাজীবী গোষ্ঠীর সাথে আলোচনা করে করণীয় ঠিক করবেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ডিন পরিষদের আহ্বায়ক এবং  কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ডিন অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তাজ উদ্দিন, কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসান এবং শিক্ষা বিষয়ক শাখার এডিশনাল রেজিস্ট্রার ড. ফারুক আহম্মদ। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার