• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

কিশোরগঞ্জে মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১০ হাজার শিক্ষার্থী

  হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ:  ১৩ আগস্ট ২০২৫, ০৪:৫৪ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা (৩১দফা) এর উপর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় খন্দকার শামসুল আলম ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে মেধাবৃত্তি পরীক্ষা।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে পাকুন্দিয়া ডাকবাংলো মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ফাউন্ডেশনটির চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবদলের সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন। 

শনিবার (১৬আগস্ট) পাকুন্দিয়া উপজেলার ১০টি কেন্দ্রে এক যোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ১০হাজার কোমলমতি শিক্ষার্থী অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

লিখিত বক্তব্যে তিনি বলেন আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়এর লক্ষে মেধাবৃত্তি পরীক্ষা আয়োজনের উদ্দেশ্য সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা (৩১দফা) প্রনয়ন করেছে। এই ৩১দফা বাংলাদেশের বিচার, আইন, প্রশাসন ও নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর পরিবর্তন ও সংস্কার, কৃষি, শিল্প ও বাণিজ্যসহ অর্থনৈতিক খাতগুলোর ইতিবাচক সংস্কার এবং শিক্ষা, প্রযুক্তি ও যুব উন্নয়নসহ সামাজিক ও রাষ্ট্রীয় অত্যাবশকীয় উপাদানগুলোর যুগোপযোগী সংস্কারের লক্ষ্যে প্রণীত হয়েছে। রাষ্ট্র মেরামতে এই ৩১দফা কি, কেন এবং কিভাবে বাস্তবায়ন করা হবে, বাংলাদেশ প্রেক্ষাপটে এই ৩১দফা কতটুকু কার্যকর ও বাস্তবসম্মত এই বিষয়গুলো সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা (৩১দফা) কে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে। তিনি আরও জানান, মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দিক থেকে এটি দেশের মধ্যে রেকর্ড হবে বলে আমরা আশা করছি। 

একাডেমিক পরীক্ষার বাইরে একসঙ্গে এতো শিক্ষার্থী অংশগ্রহণ করার রেকর্ড খুবই কম। অংশগ্রহণকারী সেরা ১০জনের জন্য এককালীন শিক্ষাবৃত্তিসহ সকলের জন্যই রয়েছে শিক্ষা সামগ্রী উপহার।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক দিদারুল আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জল ও সদস্য সচিব শাহিন আলম জনি প্রমুখ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার