• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

মেধা ও যোগ্যতার ভিত্তিতেই হবে পুলিশ কনস্টেবল নিয়োগ

  বরগুনা প্রতিনিধি
প্রকাশ:  ১৩ আগস্ট ২০২৫, ০৬:৪৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

স্বচ্ছতা ও সুষ্ঠু প্রক্রিয়া নিশ্চিত করতে পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছে বরগুনা জেলা পুলিশ।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে চাকরিপ্রার্থী ও তাদের অভিভাবকদের উদ্দেশে দেওয়া সচেতন বার্তায় এ ঘোষণা দেন পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল। তিনি জানান, মেধা ও যোগ্যতার ভিত্তিতেই হবে কনস্টেবল নিয়োগ, ঘুষ বা অনিয়মের কোনো সুযোগ নেই।

আগামী ১৭ থেকে ১৯ আগস্ট পর্যন্ত বরগুনায় কনস্টেবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন ধরে পুলিশের চাকরিতে ঘুষের প্রচলিত ধারণাকে পুঁজি করে প্রতারক চক্রগুলো সক্রিয় হয়ে ওঠে। তারা শতভাগ চাকরি নিশ্চিত করার প্রলোভন দেখিয়ে প্রার্থী ও পরিবারের কাছ থেকে হাতিয়ে নেয় মোটা অঙ্কের টাকা।

এ ধরনের প্রতারণা ঠেকাতে জেলা পুলিশ ইতোমধ্যে শহর ও গ্রামে প্রচার মাইকিং, লিফলেট বিতরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক বার্তা প্রচার করেছে। একই সঙ্গে প্রতারক চক্রের বিষয়ে সজাগ থেকে যেকোনো সন্দেহজনক প্রস্তাব তাৎক্ষণিকভাবে পুলিশের নিকট জানানোর আহ্বান জানানো হয়েছে।

পুলিশ সুপার মোঃ ইব্রাহিম খলিল বলেন, যোগ্যতা ও মেধার ভিত্তিতেই নিয়োগ হবে। প্রতারক চক্রের ফাঁদে পড়বেন না, কেউ অর্থ চাইলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানান।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মাদকবিরোধী অভিযানকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত
আহত জুলাই যোদ্ধার নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও