• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

রাজনৈতিক স্থিতিশীলতা হারালে ১/১১ সৃষ্টি হতে পারে: খায়রুল কবির

  মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ:  ১৩ আগস্ট ২০২৫, ০৯:১১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতা হারালে দেশে আবারও ওয়ান-ইলেভেনের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, `ওয়ান-ইলেভেন বোঝেন আওয়ামী লীগ সরকারের আমলে ২০০৭ সালে যা হয়েছিল। তখন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে দেশছাড়া করার চেষ্টা করা হয়েছিল। তারেক রহমানকে তিনতলা থেকে ফেলে দিয়ে হাড় ভেঙে ফেলা হয়েছিল। তাই আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হলে এমন ঘটনা আবারও ঘটতে পারে।’

বুধবার (১২ আগস্ট) বিকালে পৌর কমিউনিটি সেন্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ও সংসদীয় আসনভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন আরও বলেন, “বর্তমান সরকারের ‘কিংস পার্টি’ এনসিপি সরকারে না থেকেও সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছে। তারা প্রটোকল পাচ্ছে, ডিসি-এসপি-ওসি অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে প্রভাব খাটাচ্ছে। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে ফাইভ-স্টার হোটেল, সবকিছু তারা নিয়ন্ত্রণ করছে। তারা বলছে, সংস্কার ও বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হতে দেবে না। আমরা বিএনপি গত ১৬ বছর লড়াই-সংগ্রাম করেছি জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। অনির্বাচিত সরকারের হাতে দেশ ও জাতি কখনোই নিরাপদ নয়।’

এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। সঞ্চালনা করেন মাদারীপুর জেলা সদস্য সংগ্রহ ও নবায়ন কমিটির সদস্য প্রধান সিরাজুল ইসলাম খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাসুক, কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান, কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, সদস্য কাজী হুমায়ুন কবির, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুল হোসেন মিঠু ও মিজানুর রহমান মুরাদ, সমাজ সেবক ও বিশিষ্ট শিল্পপতি, বিএনপি নেতা কামাল জামান মোল্লা, সাবেক সংসদ সদস্য নাবিলা চৌধুরী প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার