• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে চোরাই গরু আটক

  শেরপুর প্রতিনিধি
প্রকাশ:  ১৪ আগস্ট ২০২৫, ০৯:২৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

শেরপুর জেলার নালিতাবাড়ী  উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা হতে ৮টি  ভারতীয় গরু আটক করেছে বিজিবি-৩৯ব্যাটালিয়ন। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট)  সকাল আনুমানিক ৯টার দিকে ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি-এর অধীনস্থ রামচন্দ্রকুড়া বিওপির দায়িত্বপূর্ণ মায়াকাশি  নামক স্থান দিয়ে চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয়  ৮টি গরু  পাচারের চেষ্টা করে।গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে ৮টি ভারতীয় গরু  আটক করতে সক্ষম হয়। জব্দকৃত ভারতীয় গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লক্ষ ৪০ হাজার  টাকা বলে জানিয়েছে বিজিবি।

তবে অভিযানকালে যে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকেই আটক করা সম্ভব  হয়নি।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
ফুলবাড়ীতে মাদক প্রতিরোধে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই মাদকসেবী আটক
ছবি: সংগৃহীত
চলন্ত বাসে নারীকে ধর্ষণচেষ্টা, তাৎক্ষণিক অভিযানে গ্রেপ্তার ৩