• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

টাঙ্গাইল-১ আসনে মনোনয়ন প্রত্যাশায় সংবাদ সম্মেলন

  টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ:  ১৫ আগস্ট ২০২৫, ০২:০৩ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও মধুপুর পৌর বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জননেতা মো. আব্দুস সামাদ সাহেবের সুযোগ্য সন্তান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. জোবাইর-আল-মাহমুদ রিজভী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএসপি’র মনোনয়ন প্রত্যাশা করছেন।

ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে রাজপথে আহত ও কারানির্যাতিত এই সংগ্রামী জননেতা বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকাল ৫টায় তার ব্যক্তিগত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাশার ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে এ্যাড. রিজভী বলেন, “আমার রাজনৈতিক জীবনের প্রতিটি মুহূর্ত আমি জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য উৎসর্গ করেছি। মধুপুর-ধনবাড়ীর মানুষের দীর্ঘদিনের অবহেলা ও উন্নয়ন বঞ্চনা দূর করে একটি আধুনিক, শিক্ষিত ও উন্নত এলাকা গড়ে তুলতে আমি কাজ করতে চাই।"

তিনি বলেন, “রাজপথে আন্দোলন, কারাবাস ও রাজনৈতিক সংগ্রামের অভিজ্ঞতা আমার সবচেয়ে বড় শক্তি। আমি জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই আগামীর পথে হাঁটতে চাই।”

সংবাদ সম্মেলনে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যশোরে জামায়াতের সংসদ সদস্য গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। ছবি: সংগৃহীত
যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও
ছবি: সংগৃহীত
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় নিহত ১
পর্নোগ্রাফি ও নারী নির্যাতনসংক্রান্ত মামলার আসামি আহমদ উল্লাহকে ঢাকার পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার