• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সঙ্গে প্রতিমন্ত্রী ইশরাকের মতবিনিময় লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪ হাজার ৩৩৩ যশোর জেলা জামায়াতের বিক্ষোভ মিছিল কওমী মাদরাসা নিয়ে উদ্বেগ, সংস্কারে ৬ প্রস্তাব শায়খ আহমাদুল্লাহর জনগণ প্রজাতন্ত্রের মালিক, তাদের সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে হতে হবে উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু

মালয়েশিয়ায় ২ বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ১৫ আগস্ট ২০২৫, ০২:৩৯ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন ৩১ বছর বয়সী মো. মামুন আলী ও ২৭ বছর বয়সী রেফাত বিশাত।

মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা বারনামা জানায়, শুক্রবার (১৫ আগস্ট) আদালতে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অভিযোগে চার্জ গঠন করা হয়।

মামুন আলীর বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০২৩ সালের ২৮ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ এপ্রিলের মধ্যে ‘সাহিফুল্লা ইসলাম’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ইসলামিক স্টেট (আইএস) সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন করেছেন। এ ঘটনায় মালয়েশিয়ান দণ্ডবিধির ১৩০জে(১)(এ) ধারায় মামলা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা হতে পারে।

অন্যদিকে, রেফাত বিশাতের বিরুদ্ধে অভিযোগ, তিনি গত ১০ জুলাই লারকিন ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের একটি বাড়িতে নিজের মোবাইল ফোনে আইএসের পতাকার ছবি সংরক্ষণ করেছিলেন। তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৩০জেবি(১)(এ) ধারায় মামলা করা হয়েছে, যার সর্বোচ্চ সাজা সাত বছর কারাদণ্ড, জরিমানা এবং জিনিসপত্র বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।

মামলাটি বিচারক দাতুক আহমাদ কামাল আরিফিন ইসমাইলের আদালতে উপস্থাপন করা হয়। অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। দোভাষী নিয়োগের জন্য আগামী ১২ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

রাষ্ট্রপক্ষে মামুন আলীর পক্ষে ডেপুটি পাবলিক প্রসিকিউটর মারিয়াম জামিয়াহ আব মানাফ এবং রেফাত বিশাতের পক্ষে নূর আইনিয়া রিদওয়ান দায়িত্ব পালন করেন।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আজাদ জম্মু ও কাশ্মীর আইনসভা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। ছবি: সংগৃহীত
৭ আসনে এগিয়ে পিএমএল-এন, পিপিপির দখলে ৩
ছবি: সংগৃহীত
যে শর্তে আন্দোলন থেকে পিছু হটল 'তেলাপোকারা'
ছবি: সংগৃহীত
ইরাকে ড্রোন হামলা, বিস্ফোরণে কাঁপলো কুর্দিস্তান